আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি:   আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসে শুরু হয়েছে বড়সড় রদবদল। পুরানো মরশুমের ভুল থেকে শিক্ষা নিয়ে সমস্ত দলগুলি আগামী বছরের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এবার  দিল্লি ক্যাপিটালসের  ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্ডা ভাস।  

 জানা গিয়েছে ৫২ বছর বয়সী এই বোলার ইতিমধ্যেই নয়াদিল্লিতে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবে পরিচিত ভাস। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৭৬১টি উইকেট। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্ট  দাপট দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৫১৪৭ রান। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাস। দিল্লির নতুন কোচিং সেটআপে ভাসের মূল দায়িত্ব থাকবে দলের পেসারদের নিয়ে কাজ করা। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা  সুইং ও নিখুঁত লাইন-লেন্থের দক্ষতা দিল্লির পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

উল্লেখ্য, চলতি বছরের আইপিএলের মরশুমে  প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি দিল্লি। ১৪ ম্যাচে ৭টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে খেলা শেষ করেছিল দল। এরপরই কোচিং স্টাফ এবং স্কোয়াডে একাধিক পরিবর্তনের পথে হাঁটছে ফ্র্যাঞ্চাইজি। দিল্লির নতুন কোচিং সেটআপে আরও একাধিক বড় তারকা ক্রিকেটারের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে সহকারী কোচ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে হেড কোচ করার আলোচনা চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাক্তন ভারতীয় স্পিনার অমিত মিশ্রও স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হতে পারেন।  

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র