‘কাশ্মীর নিয়ে কম নাক গলান, নইলে মরবেন,’ গম্ভীরকে ফের হুমকি মেইল

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হুমকি মেইল পেলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হুমকি মেইল পেলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। বুধবার সকালেই আইএস-এর কাশ্মীর শাখার নাম দিয়ে গম্ভীরকে খুনের হুমকি দিয়ে মেইল পাঠানো হয়। যার ভিত্তিতে দিল্লি পুলিশের কাছে সাহায্যের জন্য যান গম্ভীর। তাঁর আর্জির ভিত্তিতেই দিল্লিতে গম্ভীরের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা দেওয়া হয়। বেলা বাড়তেই ক্রমশ নিরাপত্তা বাড়ানো হতে থাকে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার গম্ভীরকে নিশ্চিন্ত থাকতে বলেন। কিন্তু বেলা গড়াতেই ফের হুমকি মেইল পেলেন বিজেপি সাংসদ। এবার গম্ভীরের দিল্লির বাসভবনের বাইরের ছবি দিয়ে হুমকি দিয়েছে সেই একই সংগঠন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গম্ভীরকে মেইল করে জানানো হয়েছে, ‘গতকাল রাতে বরাত জোরে বেঁচে গিয়েছেন। দ্বিতীয়বার বাঁচবেন না।’ দিল্লিতে বাস করা সাংসদ গম্ভীরের উপর বারবার জঙ্গি গোষ্ঠীর এই মেইল ঘিরে চিন্তিত প্রশাসন। জানা গিয়েছে দ্বিতীয় মেইল পেতেই ফের দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন গম্ভীর। মঙ্গলবার রাতেই গম্ভীরকে প্রথম হুমকি মেইল দেওয়ার পর গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়। কোন ইমেল থেকে হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তার মাঝেই ফের হুমকি মেইল। তাই চিন্তিত পুলিশ। জানা গিয়েছে দ্বিতীয় মেইলে গম্ভীরকে সাবধান বার্তা দিয়ে বলা হয়েছে, ‘যদি নিজেকে ও পরিবারকে ভালোবাসেন তাহলে রাজনীতি ছেড়ে দিন কিংবা কাশ্মীর ইস্যু নিয়ে কম নাক গলান।’

সেই মেইলেই রয়েছে গম্ভীরের দিল্লির বাসভবনের বাইরের দৃশ্য, যা চিন্তা দ্বিগুণ করেছে এই ক্রিকেট তারকার।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর