আরও ভালো খেলতে মরিয়া ধারা

বাংলার যে দুই তরুণী ক্রিকেট খেলে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তাঁদের মধ্যে ধারা গুজ্জর অন্যতম। ধারা তোমার এই সাফল্যে আজ গর্বিত গোটা বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালার(Behala) এক কমপ্লেক্সে অন্য বাচ্চাদের সঙ্গে ওর ব্যাট-বলে হাতে খড়ি। যখন ও ব্যাট কিম্বা বল হাতে ওই কমপ্লেক্সের উঠোন কাঁপাচ্ছেন তখন হয়তো ক্রিকেটের মধ্য গগনে আর এক বেহালার তরুণ। এই মুহূর্তে বাংলার(Bengal) যে দুই তরুণী ক্রিকেট(Criket) খেলে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তাঁদের মধ্যে ধারা গুজ্জর(Dhara Gujjar) অন্যতম। দক্ষিণ কলকাতার(South Kolkata) বেহালা অঞ্চলে বেড়ে ওঠা এই তরুণীর। ছোটবেলা থেকেই ব্যাট ও বলের প্রেমে পড়া ধরার। কিন্তু তখনও তাঁর বাবা-মা ভাবতেই পারেননি তাঁদের ছোট্ট এই মেয়েটার নাম একদিন ছড়িয়ে পড়বে গোটা ভারতজুড়ে। সৌজন্যে ক্রিকেট নামক এই খেলাটি‌। মেয়ের ক্রিকেট খেলার প্রতি এত আগ্রহ অবাক করেছিল তাঁদের। তাই ধারার এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যেই তাঁরা তাঁদের মেয়েকে ভর্তি করেছিলেন বিবেকানন্দ পার্কের মহিলা ক্রিকেট কোচিং ক্যাম্পে। সেখানে যোগ দিয়েই ধারা যেন তাঁর প্রতিভার সুবিচার পেতে থাকল।‌

আরও পড়ুন ৪ কোটি টাকার জরিমানা করা হল Kerala Blasters-কে

বিবেকানন্দ পার্কের এই কোচিং ক্যাম্পের দায়িত্বে থাকা প্রশিক্ষকরা ধারাকে দেখে বুঝতে পেরেছিলেন ঠিকমতো শান দেওয়া গেলে এই মেয়েটাই একদিন ২২ গজে দাপিয়ে বেড়াবে। প্রশিক্ষকদের অনুমান ভুল হয়নি। তিলে তিলে পরিশ্রম করে ক্রিকেটকে তখন আরও বেশি করে আঁকড়ে ধরতে লাগল ধারা। ধীরে ধীরে ধারা প্রস্ফুটিত কুঁড়ি থেকে পরিণত হয় ফুলে। সুযোগ মেলে বিভিন্ন প্রতিযোগিতায়। সেখান থেকে ধারা চলে আসে ময়দানে। ‌কলকাতা লিগেও তার পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া। সেই শুরু বেহালার মেয়েটির।  সেখান থেকেই বাংলার বয়স ভিত্তিক দলে। অনুর্ধ্ব ১৯ বাংলা দলে ধারাই নেতৃত্ব দিয়েছিল বাংলাকে। অবশ্য এ্রর আগে ধারা নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিল ময়দানের জায়েন্ট কিলার রাজস্থান ক্লাবের হয়ে।সেই টু্র্নামেন্টগুলিতে ভালো পারফরমেন্স করার সুবাদে ধারা এবার সুযোগ পায় মহিলাদের প্রথম আইপিএল-এর আসরে। মুম্বই ইন্ডিয়ান্স ১০ লক্ষ টাকা দিয়ে ধারাকে দলে নেয়।‌ সেই দলেই রয়েছে বাংলার আর এক তরুণী সাইকা ইশিকা।

আরও পড়ুন ভাড়ার বিমানে IPL 2023 খেলতে মুস্তাফিজুর

প্রথম এইরকম হাইভোল্টেজ টু্র্নামেন্ট। সেখানে আবার সেই দলের দলনেত্রী হলেন হরমনপ্রীত কাউর। যিনি শুধু দলনেতাই নন, একজন দক্ষ অভিভাবকও বটে। কিন্তু দলে সুযোগ না পাওয়া নিয়ে আফশোস নেই ধারার। কথা কথা বলতে ধারার একটা কথাই যেন প্রাধান্য পেতে লাগল বার বার আরও বেশি পরিশ্রম করতে চাই। তাহলে একদিন সুযোগ পাবোই। এরপর হরমনপ্রীত কাউরকে প্রশ্ন করার আগেই ধারার জবাব, ‘হ্যারি দি শুধু একজন ভালো ক্রিকেটারই নন, একজন দক্ষ দলনেতাও। আমি গর্বিত হ্যারিদির পাশে খেলার জন্য।’ ধারা তোমার এই সাফল্যে আজ গর্বিত গোটা বাংলা। বহমান নদীর ধারার মতোই তুমি আরও এগিয়ে চলো। শুধু বাংলা নয়, দেশের হয়েও ২২ গজে ঝলসে উঠুক তোমার ব্যাট। আর বল হাতে তুমি বিপক্ষের ব্যাটারদের ধরাশায়ী করে দেশের পতাকাকে উড্ডিন করো ক্রিকেটের ইতিহাসে এমনি ঘটনা দেখার অপেক্ষায় প্রহর গোণা শুরু এখন থেকেই।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের