পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

প্রতারণা করেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বাগদত্তা তথা অভিনেত্রী আকৃতি আগরওয়ালের একটি রহস্যময় পোস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণা করেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বাগদত্তা তথা অভিনেত্রী আকৃতি আগরওয়ালের একটি রহস্যময় পোস্ট। যেখানে তিনি দাবি করেছেন, ‘বহুবার প্রতারিত হয়েছি। তবুও আমি কিছু বলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, এক ধাপ এগিয়ে যাওয়ার পর এমনটা ঘটল আমার সঙ্গে। সবকিছু সত্যি, সব গুজব সত্যি। সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখা গিয়েছে সব সত্যি।’ যদিও তিনি পোস্টে পৃথ্বী বা অন্য কারও নাম উল্লেখ করেননি। কিন্তু অনেকের ধারণা, পোস্টটি পৃথ্বীকে উদ্দেশ্য করেই লিখেছেন ক্রিকেটারের বাগদত্তা তথা অভিনেত্রী-নেটপ্রভাবী। দীর্ঘদিন প্রেমের পর গত মার্চ মাসে পৃথ্বীর সঙ্গে আকৃতির বাগদান সম্পন্ন হয়েছে। কিন্তু এখন সেই ছবিগুলি আকৃতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। পৃথ্বীকেও আনফলো করেছেন। অতীতে একাধিকবার পৃথ্বীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। পৃথ্বীর ম্যাচ দেখতেও এসেছিলেন।

এ বছর ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক পৃথ্বী আইপিএলের দিল্লি ক্যাপিটালসের অংশ হয়েছিলেন। কিন্তু শারীরিক সমস্যা ও দুর্বল ফর্মের কারণে একটাও ম্যাচ খেলেননি ২৬ বছর বয়সী এই ক্রিকেট তারকা। তাঁর কেরিয়ার এখন তলানিতে। এমন আবহে পরোক্ষভাবে তাঁর উপর প্রতারণার অভিযোগ উঠল। আকৃতি পোস্টে ‘এক ধাপ’ এগিয়ে যাওয়ার কথাটি উল্লেখ করেই পৃথ্বীর উপর সন্দেহ বাড়িয়ে তুলেছে নেট্মহলের। কারণ তাঁরা বিয়ের জন্যে বাগদান সেরে ফেলেছেন। তবে ওই পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না। 

শনিবার (৪ জুলাই) আকৃতি আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। যেখানে তিনি নিজের একটি সেলফি শেয়ার করে লিখেছিলেন, “ওরা সবসময় মিথ্যা বলবে।” এই বার্তাটি তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন, সেটাও স্পষ্ট নয়। অনেকেই ভাবছেন, সম্পর্কের টানাপোড়েনের বাগদানের চারমাসের মধ্যেই তাঁদের কী ব্রেকআপ হয়ে গেল? রেডিটে পোস্টটির স্ক্রিনশটটি একজন শেয়ার করে বলেছেন, “শ-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এটি পৃথ্বীর বাগদত্তা আকৃতি আগরওয়ালের ইনস্টাগ্রাম স্টোরি। সম্প্রতি এই জুটির বাগদান সম্পন্ন হয়েছে।” যদিও এই বিষয়ে আকৃতি বা পৃথ্বী এখনও কেউ কোনও মন্তব্য করেননি।

 

 

View this post on Instagram

 

A post shared by PRITHVI PANKAJ SHAW (@prithvishaw)

প্রসঙ্গত, আকৃতি আগরওয়াল একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি অনলাইনে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক কন্টেন্ট শেয়ার করার জন্য পরিচিত। তিনি নির্মলা মেমোরিয়াল ফাউন্ডেশন কলেজ থেকে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ সম্পন্ন করেছেন। কোভিড-১৯ লকডাউনের সময় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ৩১ লক্ষেরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে প্রায় ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত