স্বর্গ থেকে খেলা দেখেছেন মারাদোনা: মেসি

দিয়েগো আমাদের আশীর্বাদ করে গিয়েছেন, জানান মেসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। শুক্রবারের ম্যাচে রেফারিং নিয়ে দুই দলের তরফ থেকেই অভিযোগ উঠেছে। এক ম্যাচেই রেফারি দেখিয়েছেন ১৮টি কার্ড। বিশ্বকাপ ফুটবলে যা নজিরবিহীন সিদ্ধান্ত। ১৮ কার্ডের মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্তিনার খেলোয়াড়েরা। নেদারল্যান্ডসের খেলোয়াড়েরা দেখেছেন ছয়টি হলুদকার্ড, একটি লাল কার্ড। তবে সেই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে সেমিফাইনালে আর্জেন্তিনার পৌঁছে যাওয়া। আর এই ম্যাচ নিয়ে মেসি উজ্জীবিত। ম্যাচ শেষের পর মেসি সংবাদমাধ্যমকে বলেন, তাঁর খেলা স্বর্গ থেকে দেখেছেন দিয়েগো। তিনি এই ম্যাচ মারাদোনাকে উৎসর্গ করলেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসি জানান, গতকালের ম্যাচে প্রথম থেকেই দিয়েগো আমাদের আশীর্বাদ করে গিয়েছেন। এটা বললে অত্যুক্তি হবে না যে দিয়েগো স্বর্গ থেকে আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন। প্রতিপক্ষকে পরাজিত করেছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ওরাও ভালো খেলেছে। লম্বা পাশের মোকাবিলা করতে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল। আর্জেন্তিনা দুই গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিল খেলা শেষ। নেদারল্যান্ডসের পক্ষে কোনওভাবেই গোল পরিশোধ করে ব্যবধান বাড়িয়ে নেওয়া সম্ভব হবে না। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দেয় নেদারল্যান্ডস। ফলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত যেতে হয় ট্রাইবেকারে। ফলাফল ৪-৩। ট্রাইবেকারে জয় পাওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠেন মেসি। তাঁর আশা, শেষ পর্যন্ত মারাদোনা তাদের পাশে থাকবে। 

আরও পড়ুন জার্সিতে লাথি, মেসিকে হুমকি মেক্সিকোর বক্সারের

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার