ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিনিজকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের ফুটবল দলের কোচ হিসাবে অব্যাহতি দেওয়া হল ফার্নান্দো দিনিজকে। সংবাদ সংস্থা এএফপির তরফে দিনিজের ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একদিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান পদে ফের বহাল করা হয় এনদালদো রডরিগেজ। রডরিগেজের এই পুনর্বহাল হওয়ার পর কোচ পদ থেকে সরে যেতে হল দিনিজকে।

এর বছর জুলাই মাসে দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ করা হয়। তখন থেকেই শোনা যাচ্ছিল, ব্রাজিলের কোচ হিসাবে হয়ত কার্লো আনচেলত্তি দায়িত্ব নিতে পারে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে হয়ত দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি। তবে গত ২৯ ডিসেম্বর জানা যায় আনচেলত্তি ব্রাজিলের ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পারছেন না। এরপরই ব্রাজিলের ফুটবল দলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়। একটা মহলের ধারনা ছিল, হয়ত দিনিজকেই ব্রাজিলের স্থায়ী কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এদিন ব্রাজিল ফুটবল ফেডারেশন দিনিজকে ছাঁটাইয়ের কথা জানিয়ে দিলেন।

এদিকে ডোরিভালকে অনেকেই ব্রাজিলের কোচ হিসাবে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে জানা যাচ্ছে, সাও পাওলো ক্লাব তাঁকে ছাড়তে নারাজ। ক্লাব তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ডোরিভাল যদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে, তাহলে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ৯ লক্ষ ২০ হাজার ডলার দিতে হবে। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে ব্রাজিলকে। সম্প্রতি ছয় ম্যাচে তিনটিতেই হেরেছে ব্রাজিল। বাকি দুটি ম্যাচ জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের পর ব্রাজিলিয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় কোচ দিনিজকে। শেষ পর্যন্ত তাঁকে ছাঁটাই করার পর ব্রাজিল দলের পরবর্তী দায়িত্ব কে নেবেন, এখন সেটাই দেখার।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়