এশিয়া কাপ ফাইনালে তাণ্ডব চালিয়ে ১৭২ রান করা পাক ব্যাটার সমীর মিনহাসকে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনধি:  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে  ২২ গজের ময়দানে ঝড় তুলেছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান সমীর মিনহাস। রবিবার ( ২১ ডিসেম্বর)  দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ১১৩ বলে ১৭২ রান করেছেন সমীর মিনহাস।  যার মধ্যে ১৭টি চার এবং ৯টি ছক্কা ছিল। সমীর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। এতদিন ভারতের বৈভব সুর্যবংশী যে তান্ডব দেখিয়েছেন সেই রূপেই এদিন সমীরকে দেখা গিয়েছে। তিনি তাঁর দেশের ক্রিকেটার  সামি আসলামের রেকর্ড ভেঙেছেন, যিনি ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৩৪ রান করেছিলেন।

ম্যাচের শুরুতে ভারতীয় অধিনায়ক আয়ুষ মাহাত্রে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। তবে খেলতে নেমেই সমীর মিনহাস ভারতীয় বোলারদের নাজেহাল করে দেন। পাকিস্তান শুরুতেই একটি উইকেট হারায়, এরপর সমীর, উসমান খানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন। সমীর মিনহাস মাত্র ২৯ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন এবং পাকিস্তান মাত্র ১২.৩ ওভারে ১০০ রানে পৌঁছায়। উসমান খান আউট হওয়ার পরও সমীর তাঁর জায়গা ধরে রাখেন এবং আহমেদ হুসেনের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৭ রান যুক্ত করেন। পাকিস্তানি এই ব্যাটার তাঁর তাণ্ডব জারি রাখেন। সমীর ৭১ বলে শতরান করেন। তারপর দ্রুত গতিতে মাত্র ১০৫ বলে ১৫০ রান করেন।

আরও পড়ুন: ছোটদের এশিয়া কাপে ইতিহাস পাকিস্তানি ব্যাটারের, জিততে ভারতের চাই ৩৪৮ রান

কে এই সমীর মিনহাস? 

সমীর মিনহাসের জন্ম ২০০৬ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের মুলতানে।  তিনি পাকিস্তানের অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে নিজের ছাপ বজায় রাখেন। বর্তমানে  তিনি  পাকিস্তানের জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। সমীর এর আগেও খবরের শিরোনাম  এসেছেন। যুব ওয়ানডে অভিষেকে, তিনি মালয়েশিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ১১টি চার এবং আটটি ছক্কা সহ অপরাজিত ১৭৭ রান করেন। সেই সময়ে, এটি ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পরে ভারতের অভিজ্ঞান কুণ্ডুর ডাবল সেঞ্চুরি করে সেই রান অতিক্রম করে।

মালয়েশিয়ার বিপক্ষে সমীর মিনহাসের ১৭৭* রান ছিল যুব ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান। তিনি ২০২৪ সালের টুর্নামেন্টে ভারতের বিপক্ষে শাহজাইব খানের ১৫৯ রানের রেকর্ড ভেঙেছেন। সমীর মিনহাসকে পাকিস্তানের ভবিষ্যৎ ক্রিকেট তারকা হিসেবে বিবেচনা করা হয়।  সামির মিনহাসের টাইমিং, ধৈর্য এবং শক্তিশালী শট নেওয়ার ক্ষমতা অন্যান্যদের থেকে তাঁকে আলাদা করে  তুলেছে।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, তাঁর বড় দাদা  আরাফাত মিনহাস ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আরাফাত হাংঝো এশিয়ান গেমসে চারটি ম্যাচই খেলেছেন। আরাফাত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়েও চারটি ম্যাচ খেলেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল