এশিয়া কাপে কোচ ছাড়াই খেলতে যাচ্ছে সাকিবরা

কেননা এতদিন যিনি দলে কোচের দায়িত্ব সামলেছিলেন সেই রাসেল ডমিঙ্গোর ক্ষমতা হ্রাস করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন এশিয়া কাপে (Asia Cup) কোচ ছাড়াই খেলবে সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। কেননা এতদিন যিনি দলে কোচের দায়িত্ব সামলেছিলেন সেই রাসেল ডমিঙ্গোর (Russell Domingo) ক্ষমতা হ্রাস করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (Bangladesh Cricket Board)। টি-টুয়েন্টিতে সাকিবদের (Shakib Al Hasan) কোচ হিসেবে তাঁকে আর রাখা হচ্ছে না। এখন থেকে তিনি শুধু টেস্ট ও ওয়ান ডে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ডমিঙ্গোর (Russell Domingo) পরিবর্তে সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান শ্রীধরণ শ্রীরাম (Sreedharan Sriram)। তবে তাঁকে টেকটিক্যাল পরামর্শ দাতা হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (Bangladesh Cricket Board President)  নাজমুল হাসান পাপন (Nazmul Hasan Papon) জানিয়েছেন, রাসেল ডমিঙ্গো কোচ হিসেবে এশিয়া কাপে সাকিবদের সঙ্গে যাচ্ছেন না। প্রধান কোচ ছাড়াই মাঠে নামবে টাইগাররা। পরিবর্তে শ্রীরামের নেতৃত্বে একটি প্যানেল কোচিংয়ের দায়িত্ব পালন করবে। মূলত টেস্ট ও ওয়ান ডে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে ডমিঙ্গোকে। আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।   পাশাপাশি দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পাশাপাশি ক্রিকেট অপারেশনস ডিরেক্টর জালাল ইউনুসও থাকবেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলে ডাক পাচ্ছেন ওপেনার নাঈম শেখ। পাশাপাশি এশিয়া কাপের দলে যুক্ত হতে পারেন পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। চোটের কারণে তরুণ পেসার হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নেওযার কথা ভাবা হচ্ছে।  

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল