ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চোটের ধাক্কা ভারতীয় শিবিরে। ব্যাট করতে নেমে আচমকাই মাঠ ছাড়তে বাধ্য হলেন ঋষভ পন্থ। শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার একটি  বল তাঁর কবজিতে আঘাত করার পরই অস্বস্তিতে পড়েন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তিনি।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ৫৮তম ওভারে। লাহিরু কুমারা শর্ট বল করেন। সেই বল পুল করার চেষ্টা করেছিলেন পন্থ। কিন্তু ঠিকমতো ব্যাটে না লেগে বল তাঁর গ্লাভসে লাগে এবং কবজিতে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় অস্বস্তি প্রকাশ করেন পন্থ। পরিস্থিতি বুঝে মাঠে আসেন দলের ফিজিও। প্রাথমিকভাবে চিকিৎসা চললেও পন্থ আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি।

আরও পড়ুন: ‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

পন্থের মাঠ ছাড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় ভারতীয় সমর্থকদের মধ্যে। কারণ সাম্প্রতিক সময়েই চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি। প্রথম টেস্টেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল গুরুত্বপূর্ণ রান। এমনকি সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। গল টেস্টে পন্থ আরও একটি বড় নজির গড়েছিলেন। টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটার হন তিনি। মাত্র ৫১তম টেস্ট ম্যাচে এই মাইলফলকে পৌঁছে বিশ্ব ক্রিকেটেও দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড গড়েন ভারতীয় তারকা।  তাই দ্বিতীয় টেস্টে তাঁর চোটের খবর নিঃসন্দেহে ভারতের জন্য বড় উদ্বেগের। পন্থের কবজির চোট কতটা গুরুতর এবং তিনি ফের কবে ব্যাটিংয়ে ফিরতে পারবেন  তা নির্ভর করছে রিপোর্টের উপর। 

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত