টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেটের চাপ যে কতটা গভীর হতে পারে, তা এবার খোলসা করলেন রোহিত শর্মা। মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া ‘হিটম্যান’-এর নিজেরই নাকি অনেক রাত কেটেছে নির্ঘুম। ম্যাচের আগের উত্তেজনা, চাপ আর নানা চিন্তায় যখন চোখে ঘুম আসত না, তখন মায়ের হাতের তৈরি একটি খাবারই হয়ে উঠত তাঁর সবচেয়ে বড় ভরসা। সেই ‘কমফোর্ট ফুড’-এর কথা জানিয়ে নিজের টেস্ট জীবনের একেবারে অজানা অধ্যায় তুলে ধরেছেন রোহিত শর্মা।   

টেস্ট ক্রিকেট, রোহিত শর্মার কাছে বরাবরই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং এবং প্রিয় ফরম্যাট। কিন্তু এই প্রিয় ফরম্যাটই কখনও কখনও তাঁকে এমন চাপে ফেলত যে রাতে চোখে ঘুম আসত না। হোটেলের ঘরে রাত জেগে কাটত সময়। আর সেই নিঃসঙ্গ রাতে মন ভালো রাখতে পাশে থাকত মায়ের হাতের তৈরি এক বিশেষ খাবার। সেটা হল কলার চিপস। নিজের অনুষ্ঠান ‘Family Full House with Rohit Sharma’-তে টেস্ট ম্যাচের সেই দিনগুলির কথা শেয়ার করেছেন রোহিত। তিনি জানান, টেস্ট খেলতে নামার সময় তাঁর মধ্যে যথেষ্ট চাপ কাজ করত। ম্যাচের চাপ এবং টেস্ট ক্রিকেটের নানা চ্যালেঞ্জ নিয়ে ভাবতে ভাবতেই অনেক রাত কেটে যেত। ফলে ঘুম না এসে জেগেই থাকতে হত তাঁকে।  রোহিতের কথায়, রাতে জেগে থাকলে স্বাভাবিকভাবেই খিদে পেত। তখনই তাঁর ভরসা ছিল মায়ের তৈরি কলার চিপস। সেটিই ছিল তাঁর ‘কমফোর্ট ফুড’। সঙ্গে করে সেই খাবার নিয়ে যেতেন তিনি। যখনই খেতে ইচ্ছে করত, ব্যাগ থেকে বের করে খেয়ে নিতেন। তাঁর কথায়, এই খাবার খেলে মনও অনেকটা হালকা হয়ে যেত।  

আরও পড়ুন: Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

 তারকা ক্রিকেটার জানিয়েছেন এই কলার চিপস ছিল একটু অন্যরকম। তিনি জানান, তাঁর মা সাধারণভাবে চিপস ভাজতেন না। বিশেষ পদ্ধতিতে সেগুলি বেক করে তৈরি করতেন। ফলে দীর্ঘ সময় মুচমুচে থাকত চিপসগুলি। মায়ের হাতে তৈরি সেই খাবারই টেস্ট ম্যাচের কঠিন সময়ে রোহিতকে বাড়ির স্বাদ এবং মানসিক স্বস্তি দিত। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত। তাঁর সংগ্রহে রয়েছে ৪৩০১ রান, গড় ৪০.৫৭। যার মধ্যে রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ২১২। ২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন  রোহিত শর্মা। 

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত