দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলরক্ষক প্রভসুখন গিলের হাত ধরেই ডুরান্ড কাপ ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। আজ বুধবার (১৯ অগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে এসসি দিল্লির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে খেলা শেষ হয়। ম্যাচ নিষ্পত্তি হয় টাইব্রেকারে। প্রভসুখনের দুরন্ত কিপিংয়ে ৫-৩ গোলে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে  আন্তোনিয়ো লোপেজ হাবাসের শিষ্যরা। একের পর এক আক্রমণ শানিয়ে দিল্লির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন এডমুন্ড, জেসিন, রশিদরা। ১৬ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে রশিদের দুরন্ত শট বারে লেগে বেরিয়ে যায়। ১৯ মিনিটের মাথায় আবার ইস্টবেঙ্গলের গোল পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বার। জেসিনের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। ৩৩ মিনিটের মাথায় রদ্রিগুইনহোকে বক্সের মধ্যে ফাউল করেন সন্দীপ মান্ডি। পেনাল্টি পায় দিল্লি। কিন্তু সুবর্ণ সুযোগ মিস করেন রদ্রিগুইনহো। তাঁর বাঁ পায়ে নেওয়া দুর্বল শট বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন লাল-হলুদের গোল পোস্টের নিচে দাঁড়ানো প্রভসুখন গিল। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় এসসি দিল্লি ও ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলের জন্য লালচুংনুঙ্গা, ডেভিড, ইকনমিডিসকে নামিয়ে দেন হাবাস। একের পর এক  আক্রমণ শানিয়ে দিল্লির রক্ষণ ভেদ করার চেষ্টা চালান লাল-হলুদের ফুটবলাররা। তবে তাতে লাভ হয়নি। ৭৪ মিনিটের মাথায় রশিদের শট ফের পোস্টে লেগে বেরিয়ে যায়। বাকি সময়ে আর গোল হয়নি।  ফয়সালার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ইস্টবেঙ্গলের হয়ে টাইব্রেকারে গোল করেন আনোয়ার আলি, রোহিত দানু, লালচুংনুঙ্গা, ইকনমিডিস ও রশিদ। দিল্লির হয়ে প্রথম শট মিস করেন পেনা। রদ্রিগুইনহোর থেকেও খারাপ শট মারেন তিনি। সেই ভুলের খেসারত দিতে হল দিল্লিকে। ৫-৩ গোলে জিতে ১৭ বার ডুরান্ড ফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড।

 

 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড