জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রে জামশেদপুরের বিরুদ্ধে নামছে লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরশুমের ম্যাচডে ১৬-তে শুক্রবার নজরকাড়া লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। বিকেলে কলকাতায় ইস্টবেঙ্গল খেলবে জামশেদপুরের বিরুদ্ধে। দু’দলই টানা তৃতীয় জয়ের খোঁজে। কলকাতার ম্যাচটি হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গণে। কিক-অফ বিকেল ৫টা (IST)। 

আইএসএলে ইতিহাস বদলানোর সামনে ইস্টবেঙ্গল। অতীতে লিগে পরপর দু’টি ম্যাচ জিতলেও টানা তিন জয়ের মাইলফলক এখনও ছোঁয়া হয়নি তাদের। শুক্রবার সেই সুযোগই হাজির। ঘরের মাঠে ইস্টবেঙ্গল যদি জামশেদপুরকে হারাতে পারে, তবে জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে যাবে তারা। তবে এই রেকর্ড-চাপ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল শিবির।

আরও পড়ুন: সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নামছে কিউইরা

কোচ অস্কার ব্রুজো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য এক ম্যাচে তিন পয়েন্টই একমাত্র লক্ষ্য। তাঁর মতে, “টানা তিন জয়ের চাপ মাথায় নিয়ে নামলে সমস্যা বাড়ে। আবেগ নিয়ন্ত্রণে রেখে পরিকল্পনা অনুযায়ী খেলাই আসল। আমাদের লক্ষ্য একটাই-জামশেদপুরকে হারিয়ে তিন পয়েন্ট নেওয়া।”

প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না ব্রুজো। তিনি মনে করিয়ে দিয়েছেন, জামশেদপুরও টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। কোচ ওয়েন কয়েল যিনি আগে জামশেদপুরকে লিগ শিল্ড জিতিয়েছেন। দলে রয়েছে মাধি তালাল ও রাফয়েল মেসি বৌলির মতো ম্যাচ-উইনার, যারা যেকোনও মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘটনাচক্রে, তালাল ও মেসি বৌলি দু’জনেই আগে ইস্টবেঙ্গলের জার্সি পরেছেন। তালালকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ মানতে চাননি ব্রুজো। তাঁর কথায়, মাঝমাঠ দখলের লড়াই যিনি জিতবেন, ম্যাচও তাঁর দখলেই যাবে। তবে গোল পেতে হলে স্ট্রাইকারদের কাজটা করতেই হবে।

সংবাদমাধ্যমে কোচ-ফুটবলার দূরত্বের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ব্রুজো। সাংবাদিক বৈঠকে উপস্থিত সাউল ক্রেসপো নিজেও স্পষ্ট করেছেন, তিনি সুযোগ পেলে খেলতে প্রস্তুত। সব মিলিয়ে, শুক্রবারের লড়াইয়ে আবেগ নয়-শৃঙ্খলা, নিয়ন্ত্রণ আর কার্যকর আক্রমণই ইস্টবেঙ্গলের সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। মরশুমের প্রথম দুই ম্যাচে ছয় পয়েন্ট করে নিয়ে দু’দলই দুর্দান্ত ফর্মে। আগের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে তারা ম্যাচের রাশ ধরতে চাইবে। অন্যদিকে, রক্ষণে সংগঠিত থেকে ট্রানজিশনে আঘাত হানাই জামশেদপুরের অস্ত্র। পাঞ্জাবের বিরুদ্ধে ১-০ জয়ের পর আত্মবিশ্বাসও তুঙ্গে। এই ম্যাচে জয়ী দল সাময়িকভাবে লিগের শীর্ষে উঠে যাবে।

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক