মেসি-রোনাল্ডোদের আটকানো ডিফেন্ডারকে নিল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিফেন্ডারের বদলে ডিফেন্ডার। আইএসএলে এবার লা লিগায় খেলা বিদেশি খেলোয়াড় অ্যালেকজান্ডার প্যান্টিককে নিল ইস্টবেঙ্গল। আর্জেন্টিনার হোসে পারদোর বদলে সার্বিয়ার এই ডিফেন্ডারকে নিল লাল-হলুদ শিবির।

ইস্টবেঙ্গলের তরফে জানা গিয়েছে, লা লিগার ভিয়ারিয়ালের মতো ক্লাবে খেলেছেন ৩১ বছর বয়সি এই খেলোয়াড়। এছাড়াও রেড স্টার, বেলগ্রেড ও ডায়নামো কিয়েভের মতো ক্লাবে খেলেছেন তিনি। পাশাপাশি সার্বিয়ার অনুর্ধ ১৯ ও অনুর্ধ ২১ দলের হয়েও খেলেছেন প্যান্টিক। লি লিগায় মেসি, রোনাল্ডোদের বিপক্ষে খেলতে হয়েছে প্যান্টিককে।

ইস্টবেঙ্গলের মতো ক্লাবে সই করতে পেরে স্বভাবতই খুশি সার্বিয়ার এই খেলোয়াড়। তাঁর মতে, ‘ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দিয়েছি। কোচ কুয়াদ্রাত যে আমার ওপর ভরসা রেখেছেন, তাতে আমি ধন্য। আশা করছি, দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারব।‘ একইসঙ্গে প্যান্টিককে পেয়ে খুশি ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত। তাঁর মতে, ‘ভিয়ারিয়াল, রেড স্টার বেলগ্রেড মতো ইউরোপের দলে খেলা একজন স্টারকে পেয়ে আমি খুশি। ওকে আগে থেকেই চিনতাম। ওর অনেক অভিজ্ঞতা রয়েছে। আশা করছি, ওর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারব।‘

 

 

 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়