Copa America : আর্জেন্টিনার কাছে হেরে দায়িত্ব ছাড়লেন ইকুয়েডর কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে এবার দায়িত্ব ছাড়লেন ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ। গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু এক বছর পেরোনোর পরই কোচের দায়িত্ব ছেড়ে দিতে হল তাঁকে। ইতিমধ্যে সানচেজের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে সেই দেশের ফুটবল ফেডারেশন।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফেলিক্স সানচেজের সঙ্গে কথা বলে তাঁর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কে ইতি টানার বিষয়ে ঐকমত্যে পৌঁছোনো গিয়েছে। ফেলিক্স ও তাঁর কোচিং স্টাফের পেশাদারিত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই।‘ উল্লেখ্য, এদিন নির্ধারিত সময়ে আর্জেন্টিনার সঙ্গে ইকুয়েডর ১-১ গোলে ড্র করে। এরপর ট্রাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। পেনাল্টিতে দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে জেতান এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পরই ইকুয়েডরের কোচের দায়িত্ব ছাড়লেন ফেলিক্স।

ইকুয়েডরের হয়ে ১৯টি ম্যাচে কোচিং করে ১০টিতে জয় পেয়েছেন ফেলিক্স। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ভালো পারফরমেন্স রয়েছে ইকুয়েডরের। ৬টি ম্যাচে তিনটি জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির ওপরে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতার জাতীয় দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ফেলিক্স। ২০১৯ সালে কাতারকে এশিয়া কাপ জয়ী করার পিছনে তাঁর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

 

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর