আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপকে ফের কলঙ্কিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। মঙ্গলবার (৭ জুলাই) রাতে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনাকে জেতানোর বিশেষ মিশন দিয়েই ফরাসি রেফারি (অতীতে যার বিরুদ্ধে ঘুষ নিয়ে ম্যাচ খেলানোর অভিযোগ রয়েছে) ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের হাতে বাঁশি তুলে দিয়েছিলেন ফিফা সভাপতি তথা লিওনেল মেসিদের অন্ধভক্ত জিয়ান্নি ইনফান্তিনো। গোটা ম্যাচেই একপেশে ভূমিকা পালন করেছেন তিনি। আর্জেন্টিনাকে অন্যায্য পেনাল্টি পাইয়ে দিয়েছেন, মিশরের মোহাম্মদ সালেহকে আর্জেন্টিনার বসে ফেলে দিলেও চোখ বুজে থেকেছেন। ভিএআরের সাহায্য নিয়ে ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকোর গোল বাতিল করেছেন। অথচ যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোল নিয়ে মিশরের খেলোয়াড়রা ভিএআর দেখার দাবি জানালেও কর্ণপাত করেননি। উল্টে কার্ড দেখিয়েছেন। ফলে ফুটবলপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, ‘বিশ্বকাপের মতো আসরে এমন নির্লজ্জ রেফারিং হলে প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন কি?

মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মিশর-আর্জেন্টিনা ম্যাচ শেষ হতে না হতেই তাই নেটা নাগরিকদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘অপকর্মের’ দোসর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে মিশর এগিয়ে যাওয়ার পরেই আর্জেন্টিনার দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে অবতীর্ণ হন তিনি। ১৯ মিনিটে মওকা বুঝে আর্জেন্টিনাকে পেনাল্টিও পাইয়ে দিয়েছিলেন। যদিও তা মিস করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

৯০ মিনিট যেভাবে আর্জেন্টিনাকে টেনে খেলিয়েছেন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে তা নিয়ে ম্যাচের শেষে ক্ষোভ উগরে দিয়েছেন মিশরের মোস্তফা জিকো। রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘রেফারি (ন্যায্য নন) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। তিনি আমাদের লক্ষ্য করছেন, কারণ আমরা যাতে আর্জেন্টিনাকে হারাতে না পারি! একটি সাজানো টুর্নামেন্ট… আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

মিশরের প্রধান কোচ হোসাম হাসানও নিজেকে সংযত রাখতে পারেননি। ফিফা ও রেফারিকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘আমাদের একটি গোল বাতিল করা হয়েছে, আমি জানি না কেন, এবং এটা ন্যায্য নয়। মনে হচ্ছে মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার একটা ইচ্ছা আছে। এখানে বিপণনের বিষয়ও রয়েছে। রেফারি মিশরের প্রতি অবিচার করেছেন। ফুটবলের বাইরেও অন্য কিছু বিষয় ছিল, যেগুলো এই হারের কারণ হয়েছে।’

আর্জেন্টিনাকে টেনে খেলানো রেফারিকে চেনেন?

১৯৮৯ সালের ২৩ এপ্রিল ফ্রান্সের ব্রিটানির বেদে শহরে জন্ম লেতেক্সিয়ের। ২০১৬ সালের জানুয়ারিতে ফরাসি লিগ ওয়ানে অভিষেক হয় তাঁর। এক বছর পর, ২০১৭ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান লেতেক্সিয়ে। পরে তিনি উয়েফার এলিট ক্যাটাগরির রেফারিও হন। ২০২১ সালের ইউরোপা লিগের ফাইনাল (ভিয়ারিয়াল–ম্যানচেস্টার ইউনাইটেড), ২০২৩ সালের উয়েফা সুপার কাপ (ম্যানচেস্টার সিটি–সেভিয়া) এবং ইউরো ২০২৪-এর ফাইনাল (স্পেন–ইংল্যান্ড)। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনা করেন তিনি, যার একটি ছিল ফ্লুমিনেন্সে–চেলসির সেমিফাইনাল। ২০২২ সালের অক্টোবরে নিস ও নঁতের ফরাসি লিগের একটি ম্যাচে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর নঁতের পক্ষে একটি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে অবশ্য যোগ করা সময়ে নিসকে একটি হ্যান্ডবলের পেনাল্টি দেন তিনি। ওই ম্যাচে সাতটি হলুদ কার্ড দেখানোর পাশাপাশি নঁতের দুই খেলোয়াড়কে লাল কার্ডও দেখিয়েছিলেন। অভিযোগ ওঠে কয়েক মিলিয়ন ইউরো ঘুষ নিয়ে নিসকে টেনে খেলিয়েছেন তিনি।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ