কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

Share:

নিজস্ব প্রতিনিধি: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে ফিরেই বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতীয় স্পিডস্টার যশপ্রীত বুমরা। প্রতিপক্ষ ইংল্যান্ডের পাঁচ ব্যাটারের উইকেট ঝুলিতে পোরার সঙ্গে সঙ্গেই ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের রেকর্ড। বিদেশের মাটিতে ভারতীয় বোলার হিসাবে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের মালিক হয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের রেকর্ডও ছুঁয়েছেন।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথমদিনে অর্থা‍ৎ বৃহস্পতিবার হ্যারি ব্রুককে ফিরিয়েছিলেন বুমরাহ। শুক্রবার দিনের শুরু থেকেই বল হাতে আগুন ঝরাতে থাকেন ভারতের স্পিডস্টার। বলা চলে তাঁর আগুনে বোলিংয়ের জোরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে ফিরিয়ে দেন বুমরাহ। পরে পর পর দুই বলে ফেরান শতরানকারী জো রুট ও ক্রিস ওকসকে। পরে জোফ্রা আর্চারকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন। ২৩ ওভারে মাত্র ৭৪ রান দিয়েই পাঁচ উইকেট ঝুলিতে পোরেন। আর পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যান কপিল দেবকে।

বিদেশের মাটিতে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের মালিক ছিলেন পাঁজি। তিনি ৬৬টি টেস্টে ১২ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন। সেখানে যশপ্রীত বুমরা মাত্র ৩৫টি টেস্ট খেলেই ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকারের মালিক হয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। তিনি ৬৩টি টেস্টে ৯ বার ইনিংসে পাঁচ বা তাঁর বেশি উইকেট ঝুলিতে পুরেছেন। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন জাহির খান ও ইরফান পাটান। দুজনে যথাক্রমে ৮ ও ৭ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন।

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর