এই মুহূর্তে

১৫ বছর বাদে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের আগুন ঝরানো বোলিংয়ের সুবাদে ১৫ বছর বাদে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বধ করে টেস্ট জিতল ইংল্যান্ড। রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের ২৬৭ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বেন স্টোকসরা। ২০০৮ সালের মার্চে নেপিয়ারে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ বার টেস্ট জিতেছিল মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

কোনও অলৌকিক ঘটনা না ঘটলে যে কিউইরা বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্টে হার এড়াতে পারবে না তা নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবার তৃতীয় দিনের শেষেই। জয়ের জন্য ৩৯৪ রানের লক্ষ্যমারা নিয়ে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান সংগ্রহ করেছিল টিম সাউদিররা। ফলে রবিবার চতুর্থ দিনে কতক্ষণ ক্রিজে টিঁকে থাকতে পারে কিউইরা তা দেখার জন্যই মাঠে এসেছিলেন দর্শকরা। দিনের তৃতীয় ওভারে মাইকেল ব্রেসওয়েলকে সাজঘরে ফিরিয়ে দেন জ্যাক লিচ। আগের দিনের অপরাজিত ছিলেন ২৫ রানে। এদিন একটি রানও যোগ করতে পারেননি। চতুর্থ ওভারেই পর পর দুই বলে স্কট কুগেলাইন ও কিউই অধিনায়ক টিম সাউদিকে পিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। ফলে স্পষ্ট হয়ে যায় নিউজিল্যান্ডের হারের দেওয়াল লিখন। নিল ওয়াগ্যানারকেও দ্রুত ফিরিয়ে দেন অ্যান্ডারসন।

ইংল্যান্ডের বোলারদের বিষাক্ত বোলিংয়ের বিরুদ্ধে বুক চিতিয়ে শুধু লড়েছেন ড্যারিল মিচেল। নিজের টেস্ট কেরিয়ারে ষষ্ঠতম অর্ধশতরান পূরণ করেন।ব্লেয়ার টিকনারকে ক্লিন বোল্ড করে নিউজিল্যানডকে ১২৬ রানে গুটিয়ে দেন অ্যান্ডারসন। ১৫ বছরের খরা কাটিয়ে নিউজিল্যান্ডের মাটিতে দলকে জয় এনে দেন। ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আর পাঁচটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আগামী শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয টেস্ট।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

ভোট পর্বে ডার্বি নিয়ে অনিশ্চয়তা, বদল হতে পারে একাধিক ম্যাচের দিন

চিটিং করেছে বন্ধু বাংলাদেশ, সিরিজ হেরেই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তানের

আসন্ন আইপিএলে এই ক্রিকেটারের রেকর্ড ভাঙতে চান বৈভব, জানালেন নিজের স্বপ্নের কথা

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ