আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি: চিনকে উড়িয়ে দিয়ে মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ঠাঁই করে নিল ইংল্যান্ড। হাইতিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে ডেনমার্ক-ও। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার সঙ্গে ড্র করে ছিটকে গিয়েছে পর্তুগাল। আগামিকাল বিশ্বকাপে টিঁকে থাকার লড়াইয়ে নামছে ব্রাজিল। 

অ্যাডিলেডে মঙ্গলবার শুরু থেকেই চিনকে চেপে ধরে ইংল্যান্ডের ফুটবলাররা। একঅধিপত্য বজায় রেখে দুর্বল প্রতিপক্ষকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পরবর্তী রাউন্ডের টিকিট জোগাড় করে নিয়েছে। জোড়া গোল করেন  ইংলিশ ফরোয়ার্ড লরেন জেমস। তাছাড়া তিনটি গোলের ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান ছিল। গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে ইংল্যান্ড। আগামী সোমবার শেষ ষোলোর লড়াইয়ে নাইজেরিয়ার বিরুদ্ধে নামবেন জেমসরা। পার্থে হাইতিকে ২–০ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ২৮ বছর পর প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের নকআউট পৌঁছেছে ডেনিশ মেয়েরা।  

অন্দিকে এদিন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকা। অকল্যান্ডে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করার সুবাদে শেষ শোলোয় জায়গা করে নিয়েছে। বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে ২১তম স্থানে থাকা পর্তুগাল এবারই প্রথম মহিলা বিশ্বকাপ খেলছে। দাপটের সঙ্গে খেললেও ভাগ্য সহায়তা না করায় বিশ্বের এক নম্বর দল আমেরিকাকে হারাতে পারেননি আনা কাপেতারা। ড্র করার সুবাদে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে পৌঁছেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

Published by:

Share Link:

More Releted News:

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

১৫,৬৬০ কোটির চুক্তিতে রাজস্থান রয়্যালসকে কিনে নিল মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ