অজিদের হেলায় উড়িয়ে বিশ্বকাপের সেমি কার্যত নিশ্চিত করল ইংরেজরা

ম্যাচটা যতটা জমজমাট হবে বলে মনে করা হয়েছিল, তার সিকিভাগও হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচটা যতটা জমজমাট হবে বলে মনে করা হয়েছিল, তার সিকিভাগও হল না। এক তরফা হয়ে গেল। গোটা ম্যাচজুড়েই দেখা গেল ইংরেজদের দাপট। অজিদের দেখে মনে হল তারা প্রতিপক্ষের কাছে নিতান্তই শিশু। ব্যাটিং এবং বোলিং উভয়ক্ষেত্রেই অ্যারন ফিঞ্চদের নিয়ে ছেলে খেলাই করল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডন। ব্যাট হাতে দাপট দেখালেন জস বাটলার। ৩২ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেললেন। যার ফলে ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ইংরেজরা।

আর এই জয়ের সুবাদে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। অজি পেসার মিচেল স্টার্ককে সহজেই খেলে নিল ইংরেজ ব্যাটসম্যানরা। তবে ইংল্যান্ডের বোলারদের সামনে এদিন অজি ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারল না।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইয়ন মরগান। তাঁর সেই সিদ্ধান্ত বেশ কার্যকারী হয়ে উঠল। নির্ধারিত ২০ ওভারে অজিদের ১০ ব্যাটসম্যানই আউট হয়ে গেলেন। ইংল্যান্ডকে ১২৬ রানের টার্গেট দেয় স্মিথ, ম্যাক্সওয়েলরা। অতি সহজেই এই রান তুলে নেয় ইংরেজরা।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ