ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গানের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বর্ণ বৈষম্য নিয়ে অপমানজনক ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ার পর নিজেই অনুতপ্ত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। শুধু তাই নয় প্রকাশ্যে ক্ষমাও চাইলেন তিনি। সামাজিক মাধ্যমে(ইনস্টাগ্রামের এক স্টোরিতে) এই নিয়ে ক্ষমা চেয়ে ফার্নান্দেজ জানিয়েছেন, ‘জাতীয় দলের উদযাপনে তাঁর ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এর জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। তিনি বিষয়টির জন্য সত্যিই অনুতপ্ত।’ পাশাপাশি এও জানিয়েছেন, কোপা আমেরিকা জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন তিনি। সাফল্যের পর উন্মাদনা মাথায় চড়ে বসেছিল তাঁর।

একইসঙ্গে তিনি বলেন, ‘এই গানে রয়েছে অত্যন্ত অপমানজনক ভাষা এবং শব্দ। কিন্তু তিনি সব ধরনের বৈষম্যের বিপক্ষে। তাঁদের কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলেন বলে ক্ষমা চান তিনি। তিনি বর্ণ বৈষম্যে বিশ্বাসও করেন না। তিনি এর জন্য সত্যিই দুঃখিত।

অবশ্য, ফার্নান্দেজ ক্ষমা চাওয়ার আগে এই ব্যাপারে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়ার এবং ফিফার কাছে অভিযোগ করার কথাও জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

লাইভে আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গানটির প্রথম দুই লাইন গাইতে শোনা গিয়েছিল। যেটি ছিল, ‘পাসপোর্টে তাঁদের ফ্রেঞ্চ জাতীয়তা, শোনা, কথাটি ছড়িয়ে দাও, তাঁরা ফ্রান্সে খেলে, কিন্তু তারা সবাই…।’ তবে এটুকুর পর কাউকে বলতে শোনা যায়, ‘ভিডিয়ো বন্ধ করো।’ সেই বর্ণবাদী গানটির পরের লাইনগুলো ছিল, ‘..তারা ফ্রান্সে খেলে, কিন্তু তাঁরা সবাই অ্যাঙ্গোলা থেকে আসা, তাঁরা দৌড়ায় ভালো, লিঙ্গান্তরিত মানুষের সঙ্গে শোয়, তাদের মা নাইজেরিয়ান, তাঁদের বাবা ক্যামেরুনিয়ান, কিন্তু পাসপোর্টে বলা রয়েছে তাঁরা ফ্রেঞ্চ।’

এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে করা এই বর্ণবাদী গানটি শোনা গিয়েছিল। এমনকী সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্স দলকে নিয়ে এই গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। সেই সময় ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও এখনকার অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সে গানের লক্ষ্যবস্তু। যদিও এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে দেওয়ার পর ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। 

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক