গোল্ডেন বুট জিতলেন হ্যারি কেইন-সহ ছয় জন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রবিবার রাতে ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এ নিয়ে চার বার ইউরোপের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করল স্প্যানিশরা। উল্টোদিকে ফাইনালে উঠেও ৫৮ বছরের ট্রফি খরা ঘোচাতে পারলেন না হ্যারি কেইনরা। টানা দু’বার ফাইনালে উঠেও হেরে যেতে হল ইংলিশদের। তবে ট্রফি না জিতলেও সান্তনা পুরস্কার হিসাবে গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তবে এককভাবে গোল্ডেন বুট জিততে পারেননি তিনি। বাকি পাঁচ খেলোয়াড়ের সঙ্গে যৌথভাবেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিনি।

উয়েফার তরফে জানানো হয়েছিল, এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাকেই গোল্ডেন বুট দেওয়া হবে। যদি একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হয়, তাহলে সবাই গোল্ডেন বুট পাবেম। চলতি ইউরো প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের আগে তিনটি করে গোল করেছিলেন মোট ছয়জন কেলোয়াড়। তাঁরা হলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের ড্যানিও আলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে এবং স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ।

এদিন ফাইনালে গোল করে বাকি চার খেলোয়াড়কে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল স্পেনের ড্যানি আলমো ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কাছে। কিন্তু ফাইনালে দুই খেলোয়াড়ই গোল করতে ব্যর্থ হয়েছেন। ম্যাচের ৬০ মিনিটেই কেইনকে তুলে নিয়েছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তবে ড্যানি অলমো পুরো ম্যাচ খেলার সুযোগ পেলেও গোল করতে পারেননি। ফলে তিনটি করে গোলের সুবাদে ছয় ফুটবলারকে গোল্ডেন বুট দেওয়া হয়।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের