এই মুহূর্তে

বিশ্বকাপে অশোভন আচরণ, উরুগুয়ের চার ফুটবলারকে শাস্তি দিল ফিফা

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে ম্যাচে জার্মান রেফারির উপরে চড়াও হওয়া এবং মাঠে অসদাচারণের জন্য উরুগুয়ের চার ফুটবলারকে শাস্তি দিল ফিফা। চারজনের মধ্যে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজকে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। আর এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডিফেন্ডার দিয়েগো গদিন ও স্ট্রাইকার এদিনসন কাভানিকে। একই সঙ্গে সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরণের জন্য উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

গত বছরের ২ ডিসেম্বর গ্রুপ লিগের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল উরুগুয়ে। কিন্তু গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেয়। ফলে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট দাঁড়ায় একই। কিন্তু গোল পার্থক্যে শেষ ষোলোয় যাওয়ার টিকিট জোগাড় করে নেয় এশিয়ার দেশটি। আর মাত্র একটি গোল করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিতে পারত কাভানিরা। কিন্তু তা না হওয়ায় ম্যাচ শেষ হওয়ার পরে উরুগুয়ের ফুটবলারদের সব রাগ গিয়ে পড়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা জার্মান রেফারি ড্যানিয়েল সাইবার্টের উপরে।

ম্যাচ শেষে উরুগুয়ের ফুটবলাররা ঘিরে ধরেন জার্মান রেফারিকে। তাঁদের দাবি, প্রথমার্ধে দারউইন নুনিয়েজ এবং ম্যাচের শেষ লগ্নে কাভানিকে ট্যাকলের জন্য পেনাল্টি পাওনা ছিল। কিন্তু রেফারি ওই পেনাল্টি দেননি। ওই পেনাল্টি দিলেই গ্রুপ তালিকা উল্টে যেত। রেফারিকে হেনস্থা করার পাশাপাশি টানেল দিয়ে সাজঘরে ফেরার সময়ে ভিএআর মনিটরে ঘুষিও মেরেছিলেন কাভানি। ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ