রাশিয়ার জাতীয় সঙ্গীত ও পতাকা নিষিদ্ধ করল FIFA

শুধু তাই নয়, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত রাশিয়ার মাটিতে যে সব আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার না করলেও আন্তর্জাতিক ম্যাচে রাশিয়ার পতাকা ও জাতীয় সঙ্গীতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। সোমবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত রাশিয়ার মাটিতে যে সব আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়ায় বসবে না কোনও আন্তর্জাতিক ম্যাচের আসর।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই ক্রীড়াঙ্গনে রাশিয়াকে বয়কটের হিড়িক শুরু হয়েছে। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং সুইডেনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলবে না তারা। এমনকী উয়েফার পক্ষ থেকেও আগামী ২৮ মে  চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে সরিয়ে নেওয়া হয়। যদিও ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রুশ ফুটবল ফেডারেশন।

ইউক্রেনে আক্রমণ চালানোর শাস্তি হিসেবে রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছিল ব্রিটেন, জার্মান সহ ইউরোপীয় দেশগুলির ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি ফিফার গভর্নিং বডি।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করে ফিফা বলেছে, ‘যেহেতু বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার ফুটবলাররা রাশিয়ার ফুটবল ইউনিয়ন (আরএফইউ) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই কারণে আপাতত নিষিদ্ধ করা হচ্ছে না। তবে রাশিয়াকে ‘হোম ম্যাচ’ নিরপেক্ষ কোনও মাঠে খেলতে হবে এবং সেই ম্যাচে কোনও রুশ সমর্থককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে অবিলম্বে যদি রাশিয়াস ইউক্রেনের বিরুদ্ধে অভিযান বন্ধ না করে, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হবে।’

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন