বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ রাতে স্পেনের বিরুদ্ধে নামছে জার্মানি

প্রথম ম্যাচে জাপানের কাছে প্রচণ্ড চাপে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল চার বারের চ্যাম্পিয়ান জার্মানিকে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে প্রচণ্ড চাপে ম্যানুয়েল নয়্যাররা। বিশ্বকাপে টিঁকে থাকার চ্যালেঞ্জ নিয়ে আজ রবিবার রাতে আল বাইত স্টেডিয়ামে আর এক বিশ্ব চ্যাম্পিয়ান স্পেনের মুখোমুখি হচ্ছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। আজকের ম্যাচ জার্মানির কাছে মরণ-বাঁচন ম্যাচ। জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই ইউরোপের অন্যতম শক্তিধর দেশের কাছে। অন্যদিকে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে এনরিকের ছেলেরা। জার্মানিকে হারিয়ে আজই দ্বিতীয় রাউন্ডে ওঠার ছাড়পত্র জোগাড় করে নিতে চাইছে।

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে স্পেন ও জার্মানি। তার মধ্যে নয়বার জিতেছে জার্মানরা আর আটবার জিতেছে স্পেন। বাকি আটবার ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। যদিও দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল উয়েফা নেশনস লিগে। আর সেই ম্যাচে বড়সড় লজ্জা উপহার পেয়েছিল চার বারের চ্যাম্পিয়ানরা। ৬-০ গোলে হারতে হয়েছিল। ১৯৮৮ সালে ইউরো কাপে শেষ বার স্পেনকে হারিয়েছিল জার্মানরা। তার পরে কোনও ম্যাচে হারাতে পারেনি। ফিফা র‍্যাঙ্কিংয়েও প্রতিপক্ষের চেয়ে তিন ধাপ এগিয়ে তোরেসরা। সপ্তম স্থানে রয়েছে স্পেন। আর নয়্যাররা রয়েছে দশম স্থানে।

আজ রাতে আল বাইত স্টেডিয়ামে ইউরোপের দুই দলের হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। জার্মান কোচ হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন, স্পেনের বিরুদ্ধে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে। পর পর দুবার প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার মতো লজ্জার মুখোমুখি হতে হবে। তাই আজকের ম্যাচকে ফাইনাল ম্যাচ হিসেবেই যেন মনে করা হয়। বিশ্বকাপ জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সবটুকু নিংড়ে দিতে হবে। জাপানের বিরুদ্ধে জার্মানির যে দল খেলেছিল, সেই দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। যদিও চূড়ান্ত একাদশ এখনও জানানো হয়নি।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার