উনদাভের জোড়া গোলে ২০ বছরের ‘শাপমোচন’, এক যুগ বাদে নকআউটে জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়ি বছরের ‘কলঙ্ক মুক্ত’ হল জার্মানি। ২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনও টানা দুটি ম্যাচ জেতেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার (২০ জুন) রাতে সেই কলঙ্ক মুছে ফেললেন ডেনিজ উনদাভ-জশুয়া কিমিখ-কাই হ্যাভার্টজরা। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানি দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে  অভিশাপমুক্ত হল। টরেন্টোয় ম্যাচের প্রথমার্ধের  ৩০ মিনিটে জটলা থেকে জার্মান জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন আইভরি কোস্ট অধিনায়ক ফ্রাঙ্ক কেসি। ৬৮ মিনিটে সমতা ফেরান ডেনিজ উনদাভ। আর সংযুক্ত সময়ের চার মিনিটে আইভরি কোস্টের জালে বল জড়িয়ে বিশ্বের কোটি-কোটি জার্মান সমর্থকের মুখে হাসি ফুটিয়েছেন। কেননা, ২০১৪ সালের পর ফের গ্রুপ পর্বের বাধা ডিঙিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টরেন্টোয় ম্যাচের শুরু থেকে হাই প্রেসিং ফুটবল খেলে আইভরি কোস্টের রক্ষণ ভাঙার চেষ্টা করেন জার্মানির খেলোয়াড়রা। পাল্টা প্রতি আক্রমণে উঠে আসে আইভরি কোস্টের ওসমান, ফ্র্যাঙ্ক কেসিরারা। ২১ মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়েছিলেন জার্মানির পাভলোভিক। কিন্তু ফাউলের অজুহাতে গোল দেননি রেফারি।   ম্যাচের ৩০ মিনিটে স্রোতের বিপরীতি গোলের দেখা পায় আইভরি কোস্ট। ওসমানের নিখুঁত ক্রসে ফ্রাঙ্ক কেসি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে জাল কাঁপান। পিছিয়ে থাকার পরে ৩৮ মিনিটে আইভরি কোস্টের জালে বল পাঠিয়ে সমতা ফেরানোর আনন্দে নাচতে থাকেন জার্মানির কাই হ্যাভার্টজ। যদিও এবারেও রেফারি ফাউলের কারণে ওই গোল দেননি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপায় জার্মান। যদিও রক্ষণ ভাঙতে পারেননি কাই হ্যাভার্টজরা।  বাধ্য হয়ে ৬০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ডেনিজ উনদাভ ও নাদিম আমিরিকে মাঠে নামান জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। আর তাঁর সেই কৌশল কাজেও লাগে। ৬৮ মিনিটে আমিরির চমৎকার চিপ থেকে দুর্দান্ত এক ভলিতে জার্মানিকে সমতায় ফেরান উনদাভ। সমতায় ফেরার পর ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। ৮৫ মিনিটে কাই হাভার্টজের জায়গায় গোরেৎস্কাকে নামিয়ে ফরমেশন জার্মান কোচ। ৮৬ মিনিটে উনদাভের শট রুখে দেন আইভরি কোস্টের গোলরক্ষক। এর পর প্রতি আক্রমণে উঠে প্রায় ৪০ গজ দৌড়ে দারুণ সুযোগ তৈরি করেছিলেন আইভরিয়ান তারকা নিকোলাস পেপে। তবে কোনও ক্রমে তা প্রতিহত করে জার্মান রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৮৯ মিনিটে জার্মানির নাথানায়াল ব্রাউনের একটি নিশ্চিত গোলমুখী বুলেট গতির ভলি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে তালুবন্দি করেন আইভরিয়ান গোলরক্ষক ফোফানা।

সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ ড্র হচ্ছে, তখনই নাটকীয় পট পরিবর্তন ঘটে। ফেলিক্স এনমেচার বাড়িয়ে দেওয়া চমৎকার এক পাস বক্সের সামনে পিঠ দিয়ে রিসিভ করেন উনদাভ। প্রথম স্পর্শে শরীর ঘুরিয়ে কোণাকুণি জোরাল শটে আইভরি কোস্টের জাল কাঁপান। এই অবিশ্বাস্য দ্বিতীয় গোলের পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি আইভরি কোস্ট, ফলে এক ম্যাচ হাতে রেখে এক যুগ পর নকআউট পর্বে উঠেছে জার্মানি।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু