সেফটি পিনেই ভরসা, ছেঁড়া চপ্পল ছাড়তে নারাজ মমতা

সেফটি পিন দিয়ে ছেঁড়া চটি জুড়ে দিয়ে কাজ চালিয়ে নিতে জানেন তিনি। কারণ তিনি মমতা ব্যানার্জি। এদিন সেটাই দেখল ঝাড়গ্রাম, দেখল বাংলা, দেখল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরণে সাদা শাড়ি, পায়ে সাদা হাওয়াই চটি(Hawai Chati)। এটাই তাঁর সব থেকে বড় ইউএসপি। এই চটি পায়ে দিয়েই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন, সাংসদ হয়েছেন, দেশের ক্রীড়া-কয়লা-রেল মন্ত্রী হয়েছেন। এই চটি পড়েই রাজপথের আন্দোলনে নেমে তিনি বাংলার অগ্নিকন্যা হয়ে উঠেছেন। এই চটি পড়েই তিনি কংগ্রেস ছেড়ে এসে তৃণমূল গড়ে তোলার সাহস দেখিয়েছেন। এই চটি পায়েই তিনি সিঙ্গুর-নন্দীগ্রামে জমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বাংলার বুকে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়েছেনও এই চটি পায়ে দিয়েই। হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal)। দেশ-বিদেশে যাওয়া এই চটি পায়ে দিয়েই। আগামী দিনে এই চটি পায়েই হয়তো তাঁকে দেখা যাবে দেশের নেতৃত্ব দিতে। সেই চটি তাই ছিঁড়ে গেলেও তিনি তা ছাড়তে পারবেন না। সেফটি পিন(Safety Pin) দিয়ে সেই চটি জুড়ে দিয়ে কাজ চালিয়ে নিতে জানেন যে তিনি। কারণ তিনি তো মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। শুক্রবার দুপুরে সেই মমতাকেই দেখা গেল ছেঁড়া চটি সেফটি পিন দিয়ে জোড়া লাগিয়ে আদিবাসীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে নাচের তালে যোগ দিতে।

সাদা চটি আর সাদা শাড়ি কার্যত মমতার ব্রান্ড হয়ে উঠেছে। তিল তিল করে তিনি নিজেকে এই পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন। আমরা যেখানে পায়ে চটি গলিয়ে রাস্তায় বার হতেও সংকোচ বোধ করি, অফিস-কাছারি থেকে কোথাও যেতে চটিকে বিদায় জানিয়ে দিয়েছি, সেখানে মমতাই সেই নারী, সেই ব্যক্তিত্ব, যিনি আজও চটি পায়েই সর্বত্র বিচরণ করে বেড়াচ্ছেন। শুক্রবার তিনি গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলার(Jhargram District) গোপীবল্লভপুরে(Gopiballavpur)। সেখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে সভায় যোগ দিতে যান তিনি। আর সেই সভা শেষেই মমতাকে বলতে শোনা যায় যে তাঁর চটি ছিঁড়ে গিয়েছে। সভার মাঝেই মঞ্চে বক্তব্য রাখার সময়ে চপ্পল ছিঁড়ে যায় তাঁর। কিন্তু কাউকে কিছু বুঝতে দেননি। বক্তব্য শেষ করে আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাবার আগে তিনি জানান যে তাঁর চটি ছিঁড়ে গিয়েছে। সেই সময়ে তাঁর দেহরক্ষী নতুন চপ্পল আনতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে নিষেধ করেছেন মমতা।

সেই সময়ে মমতাকে বলতে শোনা যায়, ‘ছিঁড়েই তো গিয়েছে। আমি কি খালি পায়ে যাব এখন?’ সেই সময় এক জন নিজের জুতো খুলে মমতাকে দিতে চান। কিন্তু তা নাকচ করে দিয়ে মমতা বলেন, ‘না, ওই জুতো আমি পরি না।’ এর পরেই মঞ্চে মমতার কাছে গিয়ে তাঁর দেহরক্ষী নতুন জুতো নিয়ে আসার কথা জানান। মমতা তাঁকেও ‘না’ করে দেন। বলেন, ‘না, এখন কিছু নিয়ে আসতে হবে না। এখানে পাবে না। কোথা থেকে নিয়ে আসবে?’ তারপর মাইকে মমতা বলেন, ‘ইন্দ্রনীল, তুমি সেট তৈরি করো। আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে। আমি সেফটি পিন লাগাই। জুতোর আসলে কোনও দোষ নেই। হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে। ওর কোনও দোষ নেই। জুতোর যা আয়ু, তার চেয়ে বেশি ও হেঁটে ফেলেছে।’

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?