উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে সই করাল এটিকে মোহনবাগান

আগামী ম্যাচগুলিতে তাঁকে আক্রমণাত্মক ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবুজ মেরুন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বিদেশি ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে (Federico Gallego) সই করাল সবুজ-মেরুন শিবির। আগামী ম্যাচগুলিতে তাঁকে আক্রমণাত্মক ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবুজ মেরুন ভক্তরা।

এটিকে মোহনবাগান ক্লাব সূত্রে খবর, আপাতত ৬ মাসের জন্য ফেডরিকো গ্যালেগোর (Federico Gallego) সঙ্গে চুক্তি করেছে মোহনবাগান। উরুগুয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার এর আগেও আইএসএলে খেলেছেন। প্রসঙ্গত চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন জনি কাউকো। তাঁর জায়গায় বাকি ম্যাচগুলিতে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন তিনি। গ্যালেগো বর্তমানে উরুগুয়ের ক্লাব সুদ আমেরিকার হয়ে খেলেন।

উল্লেখ্য এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে আইএসএলে খেলেছেন ফেডরিকো গ্যালেগো। আইএসএলে মোট ৯টি গোল রয়েছে গ্যালেগোর। নর্থ ইস্টের জার্সিতে মোট ৪৭টা ম্যাচ খেলেছেন সুয়ারেজের দেশের অ্যাটাকিং মিডফিল্ডার। এবার ৩২ বছরের এই অভিজ্ঞ ফুটবলারকে কাজে লাগাতে মোহনবাগান। ফেডরিকো গ্যালেগো (Federico Gallego) ছাড়াও এটিকে মোহনবাগান সই করিয়েছে মিজোরামের তরুণ ফুটবলার লালথাতুঙ্গা খাওরিংকে। তাঁকে সাড়ে ৩ বছরের জন্য সই করিয়েছে সবুজ মেরুন শিবির। মিজোরামের প্রতিশ্রুতিমান ফুটবলার হিসাবে পরিচিত তিনি। এর আগে গত দেড় বছর কেরালা ব্লাস্টার্সে খেলেছেন তিনি। এই দুই ফুটবলারকে সই করানোর পাশাপাশি আইএসএল ডেভেলপমেন্ট  লিগ, আইএফএ শিল্ড-সহ একাধিক সর্বভারতীয় টুর্নামেন্ট খেলার জন্যও শক্তিশালী যুব দল তৈরি করার প্রক্রিয়াও শুরু করেছে এটিকে মোহনবাগান। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে জুনিয়র দলে সই করিয়েছে সৈয়দ জাহিদ (গোলকিপার), প্রীতম  মিতাই (রাইট ব্যাক), আমনদীপ সিং (লেফট ব্যাক), শিবাজিৎ সিং (মিডিও), টাইসন সিং (উইংগার), সুহাল ভাট (ফরোয়ার্ড)।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং