কলকাতা ফুটবল লিগে কাস্টমসকে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে অনামী কাষ্টমসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল ইস্টবেঙ্গল। ১০ জনের কাষ্টমসের বিরুদ্ধে জয় পেতে ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। শেষ লগ্নে মাহিতোষ রায়ের করা গোলে মান রক্ষা হল লাল-হলুদের। তিন পয়েন্ট পাওয়ার সুবাদে গ্রুপে শীর্ষ স্থানেই রইল ইস্টবেঙ্গল। কিন্তু খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখবে কোচ বিনো জর্জকে।

আগের ম্যাচে এরিয়ানকে হারানো ইস্টবেঙ্গল মঙ্গলবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। কাস্টমসের রক্ষণভাগে বেশ কয়েকবার হানা দেয় লাল-হলুদ ব্রিগেডের আক্রমণ ভাগের সেনারা। কিন্তু কাজের কাজ করতে পারেনি। উল্টে  কাস্টমসের সুরজিৎ হাঁসদা ইস্টবেঙ্গলের রক্ষণকে চাপে থাকেন। ৩৬ মিনিটের মাথায় তাঁর শট বারে লেগে ফিরে আসে। ভাগ্যের জোরে রক্ষা পায় লাল-হলুদ শিবির। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপটায় দুই দলই। কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় কাস্টমস ছিল বেশি আক্রমণাত্মক। ৬২ মিনিটের মাথায় সহজ সুযোগ হারান কাস্টমসের বিষ্ণু। তাঁর শট প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র। ম্যাচের ৭১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম। ফলে কিছুটা শক্তিহীন হয়ে পড়ে কাস্টমস। আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। ৮৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মাহিতোষ। শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কাস্টমস। এদিনের জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে রইল ইস্টবেঙ্গল। আর এক ম্যাচ বাকি লাল হলুদের। সুপার সিক্সে কার্যত উঠে গেলেও দলের ফুটবলারদের সহজ গোলের সুযোগ মিস যথেষ্টই উদ্বেগে রাখবে লাল-হলুদের জুনিয়র কোচ বিনো জর্জকে।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য