চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CFL 2023: খিদিরপুরকে হারিয়ে কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় লাল-হলুদের

নিজস্ব প্রতিনিধি: কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে দুর্বল প্রতিপক্ষ খিদিরপুর স্পর্টিংকে ২-০ গোলে হারাল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব। তবে জয় পেলেও অজস্র গোলের সুযোগ নষ্ট করেছেন লাল-হলুদের খেলোয়াড়রা। না হলে স্কোর লাইন অন্য রকম হতে পারত। টানা দ্বিতীয় ম্যাচে দল জয় পাওয়ায় অবশ্য খুশি লাল-হলুদের সমর্থকরা।

কলকাতা লিগে দলের সিনিয়রদের মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু শুধু জুনিয়রদের উপরে ভরসা করতে পারেননি জিনিয়র দলের কোচ বিনো জর্জ। তাই সিনিয়র দলের তিন খেলোয়াড় শৌভিক চক্রবর্তী, গুরসিমরত গিল ও মহম্মদ রাকিপকে এদিন মাঠে নামিয়েছিলেন। দুর্বল খিদিরপুরের বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকেন লাল-হলুদের খেলোয়াড়রা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেন শৌভিক চক্রবর্তীর। মাঝ মাঠ থেকে একাধিকবার দলের ফরোয়ার্ডদের লক্ষ্য করে গোল করার মতো বল বাড়ানো হয়েছিল। যদিও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। অবশেষে ৩২ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পেয়ে যায় লাল-হলুদ শিবির। খিদিরপুরের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিয়ে বক্সের সামান্য বাইরে থেকে জোরালো শট নিয়ে দলকে এগিয়ে দেন তুহিন দাস। প্রথম গোলের পরে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কুশ ছেত্রী, অভিষেক কুঞ্জুমরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আক্রমণে ঝাঁজ বাড়ায় লাল হলুদ শিবির। ৫২ মিনিটের মাথায় শৌভিক চক্রবর-তীর শট কোনও রকমে প্রতিহত করেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিংহ। ৭১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন কুশ ছেত্রী। দীপ সাহার কাছ থেকে বল পেয়েছিলেন কুশ। সামনে শুধু দাঁড়িওয়েছিলেন খিদিরপুরের গোলরক্ষক। কিন্তু যে শট নেন কুশ তা পোস্টের উপর দিয়ে চলে যায়। খেলার শেষ লগ্নে অতিরিক্ত সময়ের দু’মিনিটে খিদিরপুরের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান শ্যামল বেসরা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ