পেনাল্টি মিস করলেন নেইমার, কাদের বিরুদ্ধে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পিএসজি থেকে মোটা অর্থের বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দলে এনেছিলেন সৌদি আরবের আল-হিলালের কর্তারা। আশায় ছিলেন, পায়ের জাদুতে দলকে জিতিয়ে দেবেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ৩১ বছর বয়সী তারকা ফুটবলার পারফরম্যান্স হতাশ করেছে আল হিলালের সমর্থকদের। শুক্রবার আল-শাবাবের বিরুদ্ধে পেনাল্টি মিসের পরে সমর্থকদের কাছে ভিলেন হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। তবে নেইমার পেনাল্টি মিস করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে ২-০ গোলে জিতে মাঠ ছেড়েছে আল হিলাল। সেই সঙ্গে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে।

সৌদি প্রো লিগে আল রিয়াধের বিরুদ্ধে আল হিলালের জার্সি গায়ে অভিষেক হয়েছিল নেইমারের। ওই ম্যাচে পেনাল্টি পেয়েছিল আল হিলাল। তবে সে দিন পেনাল্টি শট নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন সালেম আল দাওসারি। নেইমার মাঠে থাকতেও কেন দাওসারি পেনাল্টি শট নিয়েছিলেন, সেই প্রশ্ন উঠেছিল। শুক্রবার আল শাবাবের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে শুরু থেকেই ঝাঁপিয়েছিলেন দাওসারি-নেইমার-মিত্রোভিচরা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। আল হিলালের মুহুর্মুহু আক্রমণে খানিকটা দিশেহারা হয়ে পড়েন আল শাবাবের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ফলস্বরূপ ৩৭ মিনিটে পেনাল্টি পায় আল হিলাল। ওই পেনাল্টি শট সোজাসুজি গোল পোস্টে মারেন নেইমার। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের লক্ষ্যে তেড়েফুঁড়ে আক্রমণে ঝাঁপায় আল হিলাল ব্রিগেড। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে কাঙ্খিত গোল পান নেইমাররা। কর্নার থেকে গোল করে আল হিলাল সমর্থকদের স্বস্তি দেন কালিদু কুলিবালি। ৭৬  মিনিটে ফের আল শাবাবের গোল বল জড়ান সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ। যদিও ওই গোলে তাঁকে সহযোগিতা করেন নেইমার। ব্যক্তিগত দক্ষতায় শাবাবের বক্সে ঢুকে সতীর্থ মিত্রোভিচকে লক্ষ্য করে পাস বাড়িয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলের সুযোগ তৈরি করেছিলেন আল হিলালের খেলোয়াড়রা। এদিন দল জিতলেও এখনও পর্যন্ত আল হিলালের হয়ে কোনও গোল পাননি নেইমার।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!