ছাঁটাই হওয়ায় বার্সার কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন জাভি

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচের পদ থেকে জাভি হার্নান্ডেজকে বরখাস্ত করায় মোটা অঙ্কের খেসারত দিতে হচ্ছে বার্সেলোনাকে। শুক্রবার স্প্যানিশ দৈনিক ‘লা ভ্যানগার্দিয়া’ জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জাভিকে ছাঁটাই করায় ক্ষতিপূরণ বাবদ দেড় কোটি ইউরো দিতে হবে বার্সেলোনাকে। ওই দেড় কোটি ইউরোর অর্ধেক পাবেন ছাঁটাই হওয়া কোচ। বাকি অর্ধেক পাবেন তাঁর কোচিং স্টাফের সদস্যরা।

উল্লেখ্য, গতকাল শুক্রবারই বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হার্নান্ডেজকে কোচের পদ থেকে ছাঁটাইয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বার্সা। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী রবিবার সেভিয়ারের বিরুদ্ধে ম্যাচে শেষ বারের মতো কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন জাভি। শিগগিরই নয়া কোচের নাম ঘোষণা করা হবে।’ কিন্তু ওই ঘোষণা করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্প্যানিশ ক্লাবটি। কেননা, ২০২১ সালের নভেম্বরে কোচের দায়িত্ব নেওয়া জাভির সঙ্গে বার্সার চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবেই বার্সাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে।

২০২২-২০২৩ মরসুমে জাভির কোচিংয়ে লা লিগার পাশাপাশি সুপার ডি কোপাও জেতে কাতালান ক্লাবটি। যদিও চলতি মরসুম দুঃস্বপ্নের মধ্য দিয়েই কাটাতে হয়েছে বিশ্ব ফুটবলে সাড়া জাগানো ক্লাবটিকে। চলতি বছরের জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পাশাপাশি কোপা দেল রে থেকেও বিদায় নেয় বার্সা। লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পরই বার্সা কোচ জাভি আচমকা ঘোষণা করেছিলেন, মরসুম শেষ হলেই বিদায় নেবেন ন্যু ক্যাম্প থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিকটা আবেগপ্রবণ কণ্ঠে বলেছিলেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। ক্লাবের ভালর জন্যই আমার এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনও হবে না।’

 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর