আপ ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হরভজন সিংহ!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই ফের রাজনৈতিক ডিগবাজি খাচ্ছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভা সাংসদ হরভজন সিংহ ওরফে ভাজ্জি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। সূত্রের খবর, ভারতীয় দলের এক প্রাক্তন ক্রিকেটারের মধ্যস্থতায় বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করেছেন। ওই বৈঠকেই পদ্ম শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন ভাজ্জি। তবে দলবদল করলেও প্রাক্তন ক্রিকেটার সাংসদপদ ছাড়বেন বলেই ভাজ্জির ঘনিষ্ঠরা জানিয়েছেন।

বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সমর্থক হিসাবে পরিচিত হরভজন সিং। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ হওয়া সত্বেও ২০২২ সালের গোড়ার দিকে সবাইকে চমকে আম আদমি পার্টিতে যোগ দেন। আর তার কয়েক দিনের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দলের হয়ে পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদও হন। যদিও গত বছর খানেক ধরেই আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দুরত্ব তৈরি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শুধু তাই নয়, বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে।

আপ ছেড়ে তিনি যে গেরুয়া শিবিরে পা বাড়াচ্ছেন, তা শনিবার পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন হরভজন। যেখানে দলের শীর্ষ নেতৃত্ব রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে উল্টোপথে হেঁটে ২২ জানুয়ারি সোমবার অযোধ্যায় যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। বিজেপি পন্থী এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে দলের শীর্ষ নেতৃত্বের রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তকে ব্যঙ্গ করে ভাজ্জি বলেছেন, ‘যে যা খুশি করতে পারেন। কিন্তু ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমি যাচ্ছি। কে কী ভাবলো, তাতে কিছু যায় আসে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আপ শীর্ষ নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হরভজন বুঝিয়ে দিয়েছেন, ‘তিনি বিজেপির সঙ্গেই যাবেন।’

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন