Loading live market data...
Loading active stocks...
Connecting...

চলে গেলেন লাল-হলুদের স্বর্ণযুগের ফুটবলার প্রবীর মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষেই দুঃসংবাদ। চলে গেলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের অন্যতম সেনানি প্রবীর মজুমদার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সত্তরের দশকের লাল-হলুদ রক্ষণের অন্যতম প্রহরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে রেখে গিয়েছেন তিনি। স্বর্ণযুগের অন্যতম ফুটবলারের অকাল প্রয়াণে শোকের ছায়া ইস্টবেঙ্গল শিবিরে।

সত্তর দশকে যে ক’জন ফুটবলার কলকাতা ময়দান কাঁপিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রবীর মজুমদার। ১৯৭২ ও ১৯৭৩ সালে লেফট ব্যাক হিসাবে লাল-হলুদের রক্ষণভাগ আগলে রাখা প্রবীর মজুমদারের খেলার স্মৃতি এখনও ময়দানের প্রবীণদের চোখে ভাসে। ১৯৭২ সালে একটি গোল না খেয়ে কলকাতা লিগ জেতার রেকর্ড করেছিল ইস্টবেঙ্গল। সেই বছরই আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড ও রোভার্সে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ শিবির। প্রথম বারের জন্য ত্রিমুকুট জেতে তারা। ১৯৭৩ সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স ও ডিসিএম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

খেলা ছাড়ার পরেও ময়দানের সঙ্গে সম্পর্ক চোকাতে পারেননি প্রবীর মজুমদার। ১৯৮১ সালে প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। যদিও বয়সের কারণে গত কয়েক বছর আর ময়দানমুখো হননি লাল-হলুদের স্বর্ণযুগের অন্যতম সেনানি। প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষকের প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রবীরের  প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চিনে নিন জঙ্গলমহলের মুখ মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর