কংগ্রেসে যোগ দিলেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: রাহুল গান্ধিকে দেখে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দিলেন ভারতের হকি দলের প্রাক্তন অধিনায়ক প্রবোধ তিরকে। সোমবার ভুবনেশ্বরে কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শর‍ৎ পট্টনায়ক ও রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক এ চেল্লা কুমারের উপস্থিতিতে হাত শিবিরে নাম লেখান। কংগ্রেসে যোগ দিয়েই আগামী বিধানসভা নির্বাচনে তালসারা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক।

২০০২ সালে এশিয়া জুনিয়র হকি প্রতিযোগিতায় দেশের জার্সি গায়ে প্রথমবার খেলেছিলেন প্রবোধ তিরকে। সাব জুনিয়র, জুনিয়র, ইন্ডিয়া-এ টিমের অধিনায়কের দায়িত্ব পালনের পরে সিনিয়র হকি দলের অধিনায়ক হন। দেশের হয়ে মোট ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের হয়ে এশিয়ান গেমস  এবং চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন। ২০০৭ সালে চেন্নাইতে এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যও ছিলেন।

কংগ্রেসে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় হকি দলের প্রাক্তন খেলোয়াড় বলেন, ‘রাহুল গান্ধির কাজকর্মে আমি ভীষণ অনুপ্রাণিত। একমাত্র কংগ্রেসই গরিব মানুষের কথা ভাবে। তাই কংগ্রেসে যোগ দিয়েছি।’ তিনি যেখান থেকে উঠে এসেছেন সেই সুন্দরগড়ের তালসারা বিধানসভা কেন্দ্রে কোনও উন্নয়নমূলক কাজকরম হয়নি বলে দাবি করে তিরকে বলেন, ‘গত ২০ বছরের বেশি সময় ধরে অবহেলিত থেকে গিয়েছে তালসারা। ওই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী বিধানসভা ভোটে তালসারা থেকে দাঁড়াতে চাই।’

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ