চলে গেলেন ১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতে ফের জার্মান ফুটবলে বিষাদের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিলেন ১৯৭৪ সালে বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি দলের আর এক তারকা ফুটবলার বার্নাড  হোলৎসেনবাইন। গতকাল সোমবার নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী ফুটবলার। আজ মঙ্গলবার হোল‍ৎসেনবাইনের মৃত্যুর খবর প্রকাশ করেছে তাঁর ক্লাব আইনট্রাকট ফ্রাঙ্কফুর্ট। আর বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৭৪ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে পশ্চিম জার্মানির বিশ্বকাপ জয়ের পিছনে হোল‍ৎসেনবাইনের বিশাল অবদান রয়েছে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। মিউনিখ স্টেডিয়ামে ফাইনালের মাত্র ২ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ডাচরা। জোয়ান ক্রুয়েভ ও নেসকেন্সদের রুখতে হিমশিম খাচ্ছিল পশ্চিম জার্মানির রক্ষণ ভাগের খেলোয়াড়রা। আচমকাই ম্যাচে নাটকীয় মোড় এসেছিল ২৫ মিনিটের মাথায়। বক্সের মধ্যে জার্মানির ফরোয়ার্ড হোলৎসেনবাইনকে ফেলে দিয়েছিলেন এক ডাচ খেলোয়াড়। পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। ওই পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে এনেছিলেন পল ব্রাইটনার। পরে গার্ড মুলারের গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। ১৯৭৬ ইউরো ফাইনালে পূর্বতন চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিটে হোলৎসেনবাইনের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফিরেছিল পশ্চিম জার্মানি। পরে টাইব্রেকারে হেরে যায় তারা। জাতীয় দলের (১৯৭৩–১৯৭৮) জার্সি গায়ে ৪০ ম্যাচে ৫টি গোল করেছেন।

পশ্চিম জার্মানির জার্সি গায়ে যেমন মাঠ কাঁপিয়েছিলেন হোল‍ৎসেনবাইন, তেমনই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে বুন্দেশলিগায় ঝড় তুলেছিলেন। আইনট্রাখটের জার্সি গায়ে বুন্দেশলিগায় ১৬০ গোল করেছিলেন হোল‍ৎসেনবাইন। ওই রেকর্ড এখনও অক্ষত রয়ে গিয়েছে। আইনট্রাখটের হয়ে তিনটি জার্মান কাপ এবং উয়েফা কাপ জিতেছেন।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!