আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে নয়া রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনিই প্রথম খেলোয়াড় যিনি আইপিএলে ১৫০টি ম্যাচ জিতেছেন। এর আগে আইপিএলে এত ম্যাচ জেতার অভিজ্ঞতা কোনও ব্যাটসম্যানের নেই।

আইপিএলের পরিসংখ্যান বলছে, চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি ১৩৫টি ম্যাচ জিতেছে। অন্যদিকে পুনে সুপার জায়েন্টসের হয়ে খেলে ১৫টি ম্যাচ জিতেছে। পরিসংখ্যান বলছে, ম্যাচ জেতার নিরিখে ধোনি ভারত অধিনায়ত রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছে। ধোনির পর ভারতীয় হিসাবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা ১৩৩টি ম্যাচ জিতেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মাও ১৩৩টি ম্যাচ জিতেছেন। এরপরই রয়েছে দীনেশ কার্তিক ও সুরেশ রায়নার নাম। দীনেশ কার্তিক ও সুরেশ রায়না দুজনেই আইপিএলে ১২৫টি ম্যাচ জিতেছেন।

২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবারের আইপিএল মরশুমে সাতটি ম্যাচে এখনও পর্যন্ত ৯৬ রান করেছেন ধোনি। এখনও পর্যন্ত স্ট্রাইক রেট রয়েছে ২৫৯.৪৫। স্ট্রাইক রেটই বলে দিচ্ছে, এখনও পর্যন্ত দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ধোনি। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নেতৃত্বেই পাঁচ বার চ্যাম্পিয়ান হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের মরশুমে ধোনি অধিনায়কের দায়িত্বে না থাকলেও চেন্নাইয়ের দলে রয়েছে। ধোনির উপস্থিতি কি চেন্নাইকে চ্যাম্পিয়ান করতে পারবে, এখন সেটাই দেখার।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা