এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে মুখ শুকিয়ে গিয়েছিল ফ্রান্সের সমর্থকদের। অঘটনের আশঙ্কায় অনেকের বুক দুরুদুরু করে কাঁপছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল ছবিটা। সব হিসেব নিকেশ বদলে দিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ৬৬ মিনিটে সেনেগালের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দিলেন। সংযুক্ত সময়ের ৬ মিনিটে ফের একবার গোল করলেন। তাঁর জোড়া গোলের সুবাদেই মঙ্গলবার (১৬ জুন) রাতে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল কাতার বিশ্বকাপের রানার্সরা।

এদিন মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে বল দখলের নিরিখে সেনেগালকে টেক্কা দিয়ে যায় দিদিয়ের দেঁশের শিষ্যরা। কিন্তু ফ্রান্সের খেলা তেমনভাবে দানা বাঁধছিল না। মাঝপথেই খেই হারিয়ে ফেলছিলেন কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা। দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। গোল দূরে থাক, প্রথমার্ধে ফ্রান্স সেনেগালের গোল পোস্ট  লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি। বরং বেশি উজ্জ্বল ছিল সেনেগাল। ২৫ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। গোলের একাধিক সুযোগও পেয়েও পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। চেনা ছন্দে দেখা যায় মাইকেল ওলিসে ও এমবাপেকে। সেনেগালের বক্সে হানা দেওয়ার পাশাপাশি দুরপাল্লার শট নিয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা চালান। কিন্তু এমবাপেদের গোল পাওয়ার ক্ষেত্রে বাধার পাহাড় হয়ে দাঁড়ান সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি।শেষ পর্যন্ত ৬৬ মিনিটে কাঙ্খিত গোল হাসিল করে। সতীর্থ মাইকেল ওলিসের পাস ধরে সেনেগালের জালে বল জড়িয়ে ফরাসি সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন এমবাপে। সেই সঙ্গে নিজদেও এক মাইলফলক স্পর্শ করেন। ফ্রান্সের হয়ে এতদিন সর্বোচ্চ গোলদাতা ছিলেন অলিভিয়ে জিরু। তাঁর গোলসংখ্যা ছিল ৫৭। গোল করে জিরুর রেকর্ডে ভাগ বসান ২৭ বছর বয়সী এমবাপে। কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সের জালে বল জড়িয়েছিল সেনেগাল। যদিও অফসাইডের কারণে ওই গোল বাতিল । ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। মাঠে নামার তিন মিনিটের মাথায়  ৮২ মিনিটে আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ২-০ গোলে এগিয়ে দেন এই পিএসজি তারকা। সংযুক্ত সময়ের ৫ মিনিটে সেনেগালের হয়ে এক গোল শোধ করেন ইব্রাহিমা এমবায়ে। ব্যবধান কমে দাঁড়ায় ২-১। পরের মিনিটে ফের সেনেগালের জালে বল পাঠিয়ে দলের জয় সুনিশ্চিত করেন এমবাপে। জোড়া গোলের সুবাদে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনেও আসীন হয়েছেন ২৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার