নেইমারের দলবদলে দুর্নীতি‍! ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। এবার ছয় বছর আগে রেকর্ড পরিমাণ অর্থ নিয়ে তাঁর পিএসজিতে যোগদানের ক্ষেত্রেও বড় সড় দুর্নীতির অভিযোগ উঠল। আর সেই অভিযোগের ভিত্তিতেই গত সোমবার ফ্রান্সের অর্থ মন্ত্রকের কর বিভাগের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ফরাসি পুলিশ। দুর্নীতি দমন সংস্থার আধিকারিকদের নিয়ে ওই তল্লাশি চালানো হয়। যদিও এ বিষয়ে ফ্রান্সের অর্থ মন্ত্রক এবং পিএসজির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইলের’ এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি নিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ২২ কোটি ২০ লাখ ইউরোয় তাঁকে কিনেছিল পিএসজি। ফরাসি ক্লাবটিতে ছয় মরসুম কাটিয়েছিলেন তিনি। চারবার লিগ জেতানোর পাশাপাশি বার্সার জার্সি গায়ে ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেছিলেন। ফ্রান্সের অনুসন্ধানী অনলাইন সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’ এক রিপোর্টে দাবি করে নেইমারকে দলে নেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রকের কর বিভাগ থেকে পিএসজি বিশেষ সুবিধা পেয়েছিল। ওই অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন সংস্থা। যদিও নেইমারের দলবদলের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি বলে দাবি পিএসজি কর্তৃপক্ষের। সোমবার দুর্নীতি দমন সংস্থাকে সঙ্গে নিয়েই অর্থ মন্ত্রকের কর প্রশাসন বিভাগে তল্লাশি চালায় পুলিশ। তবে ওই তল্লাশিতে কোনও নথি বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা নিয়ে ফরাসি পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ছয় বছর কাটানোর পরে গত বছর অগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। মরসুমে ১০ কোটি ইউরোর বিনিময়ে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার। যদিও চোটের কারণে গত তিন মাস সৌদির ক্লাবটির হয়ে কোনও ম্যাচ খেলতে পারেননি নেইমার। এমনকি আসন্ন কোপা আমেরিকা কাপেও ব্রাজিলের হয়ে খেলার সম্ভাবনা নেই তারকা ফুটবলারের।  

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়