এই মুহূর্তে




‘আমি নই, দেশের ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমার ভবিষ্যৎ বোর্ড ঠিক করুক’, পদত্যাগ করছেন গম্ভীর?

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হয়েছে ভারতের। প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের শিকার টিম ইন্ডিয়া। সাইমন হার্মার ছয় উইকেট নিয়ে বিধ্বংসী মেজাজে ছিলেন। মার্করাম ৯টি ক্যাচ নেন, যা এই টেস্টে যেকোনও ফিল্ডারের সর্বোচ্চ। এই সিরিজ জয় হল ২৫ বছরের মধ্যে ভারতে দক্ষিণ আফ্রিকার প্রথম সাফল্য। প্রোটিয়ারা শেষবার ১৯৯৯-২০০০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। আর হারের পরেই গুয়াহাটিতে অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে প্রধান কোচ গৌতমের দল। পঞ্চম দিনের শুরুতে ভারত সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে। মাত্র তিন ঘন্টায় প্রোটিয়াদের কাছে গুটিয়ে গিয়েছে ঋষভ পন্থের দল। আর ভারতের এই হার গৌতম গম্ভীরের প্রশিক্ষণের উপরেও প্রশ্ন খাড়া করে দিয়েছে। কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আর বেশি সুযোগের জন্য আবেদন করেননি। কারণ তিনি নিজেও বুঝছেন যে, তার অধীনে ভারতের টেস্ট গ্রাফ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে গম্ভীরকে কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। যেখানে তাঁকে আর ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।

সেই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ‘আমার ভবিষ্যৎ এবার BCCI-এর সিদ্ধান্ত। আমি আগেও বলেছি, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ নই। আমি সেই ব্যক্তি যে ইংল্যান্ডে ফলাফল পেয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি।’ তবে এদিন সংবাদ সম্মেলনের শুরুতেই গম্ভীর বলেছিলেন যে, ‘০-২ ব্যবধানে সিরিজ পরাজয়ের জন্য ভারতীয় দলের প্রতিটি ব্যক্তিকে দায়ী করা উচিত, কিন্তু দোষ আমাকেই দেওয়া হয়। টেস্ট ক্রিকেট খেলার জন্য সবচেয়ে উজ্জ্বল এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হল সীমিত দক্ষতার সঙ্গে কঠিন চরিত্র।’ এরপর এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভারতীয় দলের কী করা উচিত, সেই বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় দলের প্রধান কোচ বলেছেন যে, ‘টেস্ট ক্রিকেটকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে। যদি আপনি সত্যিই টেস্ট ক্রিকেট সম্পর্কে সিরিয়াস হন, তাহলে টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া শুরু করুন। আপনি কেবল খেলোয়াড় বা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে দোষারোপ করতে পারবেন না।’

প্রসঙ্গত এদিনের টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন সাইমন হার্মার। দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সকালের সেশনে তিনি একাই ৩টি উইকেট নেন। একই ওভারে কুলদীপ যাদব এবং ধ্রুব জুরেলকে আউট করেন এবং পরে অধিনায়ক ঋষভ পন্থকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ঘরের মাঠে ভারতের হার একসময় এটা কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমানে এই ঘটনা নিয়মিত হয়ে উঠছে। যা নিয়ে কাটাছেঁড়া কম হচ্ছে না। এই হারের পর নিঃসন্দেহে ভারত অধিনায়ক শুভমান গিলের অভাব অনুভব করেছে দল, যিনি ঘাড়ের আঘাতের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। তাঁর বদলে অধিনায়ক করা হয় ঋষভ পন্থকে। কিন্তু পন্থের নেতৃত্বে খুব খারাপ ফল করেছে টিম ইন্ডিয়া। যার ফলে গৌতম গম্ভীরের উপর চাপ বাড়ল, যিনি এখন দুটি হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের তত্ত্বাবধানকারী প্রথম ভারতীয় কোচ হয়ে উঠেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ