খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন গৌতম গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বকাপ চলাকালীন প্রশ্ন উঠেছিল ভারতের হেড কোচ গৌতম গম্ভীকে নিয়ে। এই খেলার পর  কি ভারতের হেড কোচের পদ থেকে অবসর নেবেন ? এই প্রশ্নও উঠেছিল।  এমনকি খেলোয়াড় বাছাই নিয়েও কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। তবে ম্যাচ চলাকালীন একটি শব্দও খরচ করেননি।  আজ ভারত জেতার মধ্যে দিয়েই তিনি যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  হওয়া ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মধ্যে দিয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন গৌতম গম্ভীর। তিনিই  প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় (২০০৭) এবং কোচ (২০২৬) উভয় হিসেবেই  বিশ্বকাপ জিতলেন। 

এই জয়ের মাধ্যমে গম্ভীর আইসিসি ফাইনালে খেলোয়াড় এবং কোচ হিসেবে তার অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন। গম্ভীরের অধীনে ভারত প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের ধারা বজায় রেখেছে। সেই সঙ্গেই ভারতীয় কোচ সমালোচনার জবাবও দিয়েছেন। এটি গম্ভীরের চতুর্থ আইসিসি ট্রফি, খেলোয়াড় হিসেবে দুটি এবং কোচ হিসেবে দুটি। বিশেষ করে তাঁর সাহসী কৌশল এবং বিতর্কিত নির্বাচনের উত্তর এই ফলাফলই দিয়ে দিয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ যখন অভিষেক ও বরুণকে না খেলানোর পক্ষে সওয়াল করেছিল তখন নিজের সিদ্ধান্তে স্থির ছিলেন গম্ভীর। ফাইনালে কোচের মান রেখেছেন অভিষেক শর্মা। ২১ বলে ৫২ রান করেছেন তিনি।

আরও পড়ুন: ‘তোমাদের জয় আমাদের গর্বিত করেছে ‘, বিশ্বসেরা সূর্যদের অভিনন্দন মমতার

কোচ হিসেবে সাফল্যের অনেক আগেই, গম্ভীর আইসিসি ফাইনালে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি প্রথমবারের মতো অংশ নেন, যেখানে তিনি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং শুরু করে, বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৫৪ বলে ৭৫ রান করেন, যা ভারতের ইনিংসকে অনেকটা এগিয়ে দেয় এবং  ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ  ট্রফি জিতে নেয়। তার চার বছর পর ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গম্ভীর আবারও সবচেয়ে বড় মঞ্চে খেলেন। মুম্বইয়ে শ্রীলঙ্কার লক্ষ্য তাড়া করতে নেমে, বীরেন্দ্র শেহবাগ এবং শচিন টেন্ডুলকারের আউটে ভারত শুরুতেই চাপে পরে যায়। প্রচণ্ড চাপের মধ্যেও গম্ভীর ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থেকে আউট হলেও মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৯১ রানের মাধ্যমে ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত করেন।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী