ভারতীয় দলের নতুন কোচ কে, ঘোষণা হবে জুনের শেষে

Share:

নিজস্ব প্রতিনিধি : জুনের শেষেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে ভারতীয় দলের নতুন কোচ। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। ইতিমধ্যে বিসিসিআইয়ের কাছে কিছু প্রস্তাব রেখেছেন গৌতম গম্ভীর। সেই সব প্রস্তাবগুলি বিসিসিআই মেনে নিয়েছে বলে জানা গিয়েছে।

বিসিসিআই সূত্রে খবর, টি ২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। জানা গিয়েছে, গম্ভীর বিসিসিআইয়ের কাছে প্রস্তাব রেখেছিল, সাপোর্ট স্টাফ নির্ধারণ করার দায়িত্ব যদি তাঁকে দেওয়া হয়, তাহলেই তিনি ভারতীয় দলের কোচের দায়িত্ব নেবেন। গম্ভীরের সেই প্রস্তাব মানতে বিসিসিআই রাজি হয়েছে বলে জানা গিয়েছে। শুধু সাপোর্ট স্টাফের ক্ষেত্রেই নয়, ভারতীয় দলেও বেশ কিছু পরিবর্তন গম্ভীর আনতে পারেন বলে খবর।

উল্লেখ্য, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে সকলের নজরে আসেন গৌতম গম্ভীর। এরপরই গম্ভীরকে ভারতীয় দলের কোচ করা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্সের কোচের কাছে বিসিসিআইয়ের তরফে হেড কোচ হওয়ার প্রস্তাব যায়। শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচ হতে রাজি হয়েছেন গম্ভীর।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর