ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল প্রেমীদের জন্য সুখবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।  ঘোষিত হল আইএসএল ২০২৬-২৭ মরশুমের সূচনার দিন। নতুন মরশুমে বদল আসছে লিগ পরিচালনার কাঠামোতেও। এবার আর শুধুমাত্র এফএসডিএল-এর হাতে নয়, ফেডারেশন ও ক্লাবগুলির যৌথ উদ্যোগেই আয়োজন করা হবে দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ।  

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। নতুন মরশুমে মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে। আগের ফরম্যাটের মতোই প্রতিটি দল হোম ও অ্যাওয়ে এই দুই লেগে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল পাবে আইএসএল লিগ শিল্ড। এরপর শিরোপার জন্য লড়াইয়ে নামবে সেরা ছয় দল। এবারের মরশুমে মোট ১৩টি দল অংশ নেওয়ার কথা জানানো হয়েছে। তালিকায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, স্পোর্টিং দিল্লি, এফসি গোয়া, পাঞ্জাব এফসি এবং চার্চিল ব্রাদার্স। তবে চার্চিল ব্রাদার্সকে ঘিরে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তারা শেষ পর্যন্ত আইএসএলে খেলবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

&

nbsp;

প্রথমে ১৪টি দলকে নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় ডায়মন্ড হারবার এফসি-র অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। ফলে এবার মাঠে দেখা যাবে না তাদের। তবে লিগের কাঠামোয় ১৪ দলের হিসাব বজায় থাকবে এবং ডায়মন্ড হারবারকে তালিকার ১৪ নম্বরে রাখা হবে বলে জানা গিয়েছে। আগামী মরশুমে তাদের আইএফএলে খেলতে হবে। ফেডারেশনের দাবি, ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে লিগ পরিচালনার ফলে দেশের ফুটবলের পরিকাঠামো ও সামগ্রিক উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হবে।

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের