চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে ধোনিদের মুখোমুখি শুভমনরা

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জিতলেই প্লেঅফের বাকি তিন দলের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ। আর হারলে প্রথম দুইয়ে না থাকার আশঙ্কা। এমন সমীকরণ নিয়েই আজ রবিবার (২৫ মে) আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছেন শুভমন গিলরা। গুজরাত টাইটান্স যেমন চাইবে জিতে শীর্ষস্থানে থেকে লিগ পর্ব শেষ করতে, তেমনই লিগ টেবিলে তলানিতে থাকা চেন্নাই সুপার কিংসের লক্ষ্য, শেষ ম্যাচে জিতে সমর্থকদের মুখে খানিকটা হাসি ফোটানো। ফলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করা যাচ্ছে।

খাতায়-কলমে অবশ্য চেন্নাইয়ের তুলনায় অনেকটাই শক্তিশালী গুজরাত টাইটান্স। শেষ ম্যাচে হারলেও সাই সুদর্শন-শুভমন গিল-জস বাটলার-শেরফানে রাদারফোর্ড-শাহরুখ খানদের নিয়ে যথেষ্টই শক্তিশালী ব্যাটিং অর্ডার। বিশেষ করে সাই-শুভমনের ওপেনিং জুটি চলতি আইপিএলে প্রতিপক্ষের বোলারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাডা, রশিদ খান, অংশুল কম্বোজরাও বল হাতে বিপক্ষের ব্যাটারদের নাকানি-চোবানি খাইয়ে চলেছেন। যদিও প্লে-অফ নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে বেশ প্রথম একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে দল নামাতে পারে গুজরাত।

অন্যদিকে, পাঁচ বারের চ্যাম্পিয়ন চচেন্নাই সুপার কিংস এবারের মরশুমে লাগাতার হতাশাব্যঞ্জক পারফর্ম করে চলেছে। প্রথম দিকে ব্যাটার ও বোলাররা ঠিকঠাক দায়িত্ব পালন করলেও প্রতিযোগিতা যত এগিয়েছে ততই পুওর পারফরম্যান্স উপহার দিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি-রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা অতীতের ছায়া মাত্র। বোলিং বিভাগে খলিল আহমেদ-নূর আহমেদরা প্রতিপক্ষকে খুব একটা অসুবিধায় ফেলতে পারেননি।

মুখোমুখি সাক্ষাতেও চেন্নাই সুপার কিংসের চেয়ে সামান্য এগিয়ে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত দুই দল সাত বার মুখোমুখি হয়েছে। শুভমন গিলরা জিতেছেন চার বার আর ধোনিরা তিন বার। গত বছর শেষ বার মুখোমুখি হয়েছিল  দুই দল। ওই ম্যাচে চেন্নাই সুপার কিংস ৬৩ রানে জিতেছিল। ফলে আজকে ঘরের মাঠে ওই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে গিলদের কাছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ