কেন উইলিয়ামসনের পরিবর্তে দাসুন শানাকাকে দলে নিল গুজরাত

শ্রীলঙ্কার টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক এই মুহুর্তে দারুন ছন্দে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা নাইট রাইডার্সের মুখের গ্রাস কার্যত কেড়ে নিল গুজরাত টাইটানস। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বিকল্প হিসেবে যাঁকে দলে নেওয়ার কথা ভেবেছিলেন কেকেআর টিম ম্যানেজমেন্ট, সেই শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে কেন উইলিয়ামসনের বদলি হিসেবে দলে নিল হার্দিক পাণ্ড্যর দল। সূত্রের খবর, ৫০ লক্ষ টাকার পারিশ্রমিকে নেওয়া হথেছে শানাকাকে।

 চলতি আইপিএলের প্রথম ম্যাচে গুজরাতের হয়ে ফিল্ডিং করার সময় রুতুরাজ গায়কোয়াড়ের নেওয়া  শট আটকাতে গিয়ে ডান হাঁটুতে ছোট পান নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসন। চোট পেয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে জল্পনা শুরু হয়, কিউই ব্যাটার আর খেলতে পারবেন কিনা তা নিয়ে। পরে গুজরাত দলের পক্ষ থেকে জানানো হয়, উইলিয়ামসনের চোট যথেষ্টই মারাত্মক। চলতি আইপিএলে খেলা সম্ভব হবে না তাঁর। এর পরেই চিকিৎসার জন্য দেশে ফিরে যান উইলিয়ামসন।

কিউই ব্যাটারের পরুবর্তে নতুন কাউকে দলে নেওয়ার জন্য আইপিএলের পরিচালন সমিতির কাছে আর্জি জানিয়েছিল গুজরাত। সেই আবেদন মঞ্জুর হওযার পর কাল বিলম্ব না করে দাসুন শানাকাকে দলে টেনে নেন হার্দিকের দলের শীর্ষ কর্তারা।এই মুহূর্তে শ্রীলঙ্কার ব্যাটার দারুণ ছন্দে রয়েছেন। তাছাড়া তিনি  টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়কও বটে। তাঁর ঝুলিতে মোট ১৮১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি টি টোয়েন্টি ক্রিকেটে দাশুনের মোট রান ৩,৭০২। এবং স্ট্রাইক রেট ১৪১.৯৪। শুধু ব্যাটিং অভিজ্ঞতাই নয়, দাশুনের বোলিং পারফরম্যান্সও যথেষ্ট নজরকাড়া। ৫৯টি উইকেটের মালিক তিনি।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের