অধিনায়কত্ব পাওয়ার শর্তেই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হার্দিক!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অধিনায়কত্ব পাওয়ার শর্তেই গুজরাত টাইটানসের দায়িত্ব ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছিলেন হার্দিক পাণ্ড্য। আর সেই শর্ত মেনেই শুক্রবার ভারতীয দলের প্রাক্তন সহ অধিনায়কের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্তারা। এমন বিস্ফোরক দাবি করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

২০২৪ সালের আইপিএলের জন্য আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসছে নিলামের আসর। যদিও সেই নিলামের আসরের খবর চাপা পড়ে গিয়েছে হার্দিক পাণ্ড্যর সৌজন্যে। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দু’বছর আগে আইপিএলের নয়া দল গুজরাত টাইটানসে নাম লিখিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়ক। প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। গতবারও ফাইনালে তুলেছিলেন। যদিও শিরোপা জেতা হয়নি। এবারে আইপিএলের নিলাম শুরুর আগেই জল্পনা ছড়ায়, গুজরাত টাইটানস ছেড়ে নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক। গত ৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে নিজেদের খেলোয়াড়দের ধরে রাখার যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে হার্দিকের নাম উল্লেখ করেছিল গুজরাত টাইটানস। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়ক।

এক সর্বভারতীয় সংবাদপত্রের দাবি, হার্দিককে দলে ফেরানোর জন্য চলতি বছরের গোড়ার দিকেই উদ্যোগ নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কর্তারা। তখনই নাকি তারকা ক্রিকেটার জানিয়ে দেন, একমাত্র অধিনায়কত্ব দিলেই ফিরতে পারেন। আর ওই শর্ত জানার পরেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২