রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব হার্দিককে

Share:

নিজস্ব প্রতিনিধি : রোহিত শর্মাকে সরিয়ে ২০২৪-এর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হল হার্দিক পাণ্ডিয়াকে। হার্দিক পাণ্ডিয়া ২০২২ সালে গুজরাট টাইটান্সকে আইপিএলে চ্যাম্পিয়ান করেছেন। সকলে ভেবেছিল, ২০২৪ সালেও হার্দিকই দায়িত্ব নেবে গুজরাটের। কিন্তু শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নিলেন ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়ক।

২০২২-২৩ সালে আইপিএলে গুজরাট টাউটান্সের হয়ে ৮৩৩ রান করেছিলেন হার্দিক পাণ্ডিয়া।সেবার আইপিএলের মরশুমে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন হার্দিক।২০২২-২৩ সালের মরশুমে ১১টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন হার্দিক পাণ্ডিয়া। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন হার্দিক। মুম্বুই ইন্ডিয়ান্সকে চার বার চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে হার্দিকের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেয়ে ১৪৭৬ রান করেছিলেন হার্দিক। ৯২টি ম্যাচে ৪২টি উইকেট পেয়েছিলেন তিনি।২০২৪-এর মরশুমে ফের মুম্বই ইন্ডিয়ান্সেই ফিরে এলেন হার্দিক পাণ্ডিয়া। তবে এবার তাঁকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে মেহেলা জয়াবর্ধনে জানান, ২০২৪ সালের মরশুমে অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন হার্দিক পাণ্ডিয়া। ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করে এসেছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্ব অতীতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে মুম্বুই ইন্ডিয়ান্স। এবার হার্দিককে অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি নিলাম প্রক্রিয়া শুরুর আগে নতুন অধিনায়ক বেছে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এবার মুম্বই ইন্ডিয়ান্সও নতুন অধিনায়ক বেছে নিল। গত সোমবার নতুন অধিনায়ক বেছে নিয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব নিলেন শুভমন গিল।

 

 

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২