দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমনপ্রীতকে দুই ম্যাচের নির্বাসন আইসিসির, সঙ্গে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অসভ্য আচরণের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউরকে কঠিন শাস্তি দিল আইসিসি। ম্যাচ রেফারির রিপোর্টের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় অধিনায়ককে। ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ও সেমিফাইনালে খেলতে পারবেন না হরমনপ্রীত। দুই ম্যাচে নির্বাসিত করার পাশাপাশি ম্যাচ  ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে এবং মাঠের বাইরে চূড়ান্ত অসভ্যতামি করেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। আউটের সিদ্ধান্ত মানতে না পেরে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। আম্পায়ার তানভীর আহমেদকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে লক্ষ্য করেও কু-মন্তব্য করেছিলেন। হরমনপ্রীতের ওই সীমা লঙ্ঘন করা আচরণের নিন্দায় সরব হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদনলাল, প্রাক্তন ক্রিকেটার ডায়ানা এডুলজিরা। ভারতীয় মহিলা দলের অধিনায়কের কঠোর শাস্তির দাবি করেছিলেন।

আইসিসির পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর লেভেল টু ধরনের অপরাধ করেছেন। আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন। তাই ম্যাচ রেফারির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারত অধিনায়কের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যার ফলে আগামী দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হরমনপ্রীত। সেই কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।আইসিসির এক কর্তা জানিয়েছেন, লেভেল টু পর্যায়ের অপরাধ করা প্রথম মহিলা  ক্রিকেটার হলেন ভারতীয় অধিনায়ক। এর আগে ২০১৭ সালে লেভেল ওয়ান ধরনের অপরাধে ভর্ৎসনা শুনেছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ