দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্যালারিতে বসে খেলা দেখতে পারছেন না বায়ার্নের ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আজ মঙ্গলবার রাতে এমিরেটাস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিরুদ্ধে নামছে বায়ার্ন মিউনিখ। ওই মারকাটারি ম্যাচে গ্যালারিতে বসে  স্বামী ও বয়ফ্রেন্ডের হয়ে গলা ফাটাতে পৌঁছেও গিয়েছেন জার্মানির ক্লাবটির ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা। কিন্তু গ্যালারিতে বসে গলা ফাটানো হচ্ছে না ক্যাটি গুডল্যান্ড-আনা মডলারদের। গ্যালারির পরিবর্তে হোটেল রুমে টিভির সামনে বসেই স্বামী ও বয়ফ্রেন্ডদের লড়াই চাক্ষুস করতে হবে তাঁদের। আর উয়েফার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বায়ার্নের ফুটবলাররা।

কিন্তু কেন গ্যালারিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না হ্যারি কেইন, এরিক ডায়ারদের স্ত্রী-বান্ধবীরা? জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, দলের সমর্থকদের অনভিপ্রেত আচরণের জন্য বায়ার্নকে শাস্তি দিয়েছে উয়েফা। শাস্তিটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচটিতে বায়ার্ন কোনও সৌজন্যমূলক টিকিট পাবে না। ওই নিষেধাজ্ঞার ফলেই বায়ার্নের ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা গ্যালারিতে হাজির থাকতে পারছেন না। আজকের ম্যাচের আয়োজকদের তরফে বায়ার্নকে সামান্য কয়েকটি টিকিট দেওয়া হয়েছে। ওই টিকিট বিলি করা হয়েছে বায়ার্নের কর্মকর্তা আর কোচ টমাস টুখেলের সাপোর্ট স্টাফদের মধ্যে।

গ্যালারিতে বসে স্বামীর খেলা দেখতে পারবেন না জেনে লন্ডনে আসেননি বায়ার্নের তারকা ফুটবলার হ্যারি কেইনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তবে দলের মিডফিল্ডার ইওশুয়া কিমিখ আর রক্ষণ ভাগের খেলোয়াড় এরিক ডায়ারের স্ত্রী এরই মধ্যে লন্ডনে পৌঁছে গিয়েছেন। কিন্তু গ্যালারিতে বসে খেলা দেখা হবে না জানতে পারার পরেই দুজনে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ