বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের হেড স্যর হলেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার

আগামী দুই বছর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন টেস্ট অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের হেড স্যরের শূন্যপদ পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিগার সুলতানদের হেড স্যর অর্থা‍ৎ প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হাসান তিলকারত্নেকে নিয়োগ করা হয়েছে। আগামী দুই বছর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন টেস্ট অধিনায়ক। টানা দুই বছর বাদে প্রধান কোচ পাওয়ার খবরে খুশি নিগার সুলতানরা।

২০২০ সালে  টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিদেশি কোচ ছাড়া চলছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচিং। ভারতীয় কোচ অঞ্জু জৈনের সঙ্গে চুক্তি বাড়াননি বিসিবি কর্তারা। তাঁর পরিবর্তে অস্থায়ীভাবে মাহমুদ ইমনকে দায়িত্ব দেওয়া হয়। যদিও গত দুই বছরে তেমন বড় কোনও সাফল্য পায়নি মহিলা ক্রিকেট দল। আর ট্রফির খরা কাটাতে ফের বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। সম্প্রতি মহিলা এশিয়া কাপে শ্রীলঙ্কা মহিলা দলের কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন হাসান তিলকারত্নে। তখনই তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য। আপাতত দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন হাসান তিলকারত্নে।

শ্রীলঙ্কার হয়ে এক সময়ে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়িয়েছিলেন হাসান তিলকারত্নে। ক্যারিয়ারে দেশের হয়ে ৮৩টি টেস্ট খেলে ৪ হাজার ৫৪৫ রান করেন।  এছাড়া ২০০টি একদিনের ম্যাচ খেলেন। ওয়ানডে’তে তাঁর সংগ্রহ ৩ হাজার ৭৮৯ রান।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক