বিশ্ব ফুটবলে আগামী দিনে রাজত্ব করবেন কে, জানিয়ে দিলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : তরুণ প্রজন্মের অন্যতম ফুটবলার হল লামিনে ইয়ামাল। অল্প বয়সে দারুন নাম কুড়িয়েছে এই ফুটবলার। ইতিমধ্যেই ইউরোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। সত্যি বলতে গেলে তাঁর মধ্যে এখন মেসির ছায়া দেখছেন অনেকে। অভিষেকের পর থেকেই বার্সায় নিজেকে প্রমাণ করে চলেছেন ইয়ামাল। একের পর এক পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করে চলেছে ইয়ামাল। ইয়ামালের আক্রমণে যাওয়ার ভঙ্গিগুলোও যেন মনে করিয়ে দেয় মেসির কথা। এবার স্বয়ং মেসি প্রশংসায় ভাসলেন ইয়ামালের।

এখনো কৈশোরের বৃত্তে থাকা ইয়ামালকে শুধু বার্সেলোনা নয়, ফুটবলেরই বর্তমান ও ভবিষ্যৎ বলে মন্তব্য করলেন মেসি। এদিকে মেসির প্রশংসায় সিক্ত হয়েছেন ইয়ামাল। সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক ইভেন্টে ইয়ামালকে নিয়ে কথা বলেছেন মেসি। গসপেল গিটারিস্ট গুকে ওয়েউ আর্জেন্টাইন মহাতারকার কাছে জানতে চান, কার মধ্যে তিনি নিজের ছায়া দেখেন? এর উত্তর দিতে একবিন্দুও দেরি করেন নি মেসি।

মেসির সপাটে জবাব, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে, যাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা তাঁর বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও তা–ই নেব, আমি একমত।তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই।কিন্তু ফুটবলের বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তাঁর সামনে রয়েছে।’

চিকিৎসার জন্য ছিল না অর্থ, অসুস্থতার সময় কাম্বলির পাশে কে ছিল জানেন ?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা